ট্রেনে আগুন দেয়ার ঘটনায় ৪ জন শনাক্ত: র‌্যাব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ২০: ৪৬
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় চারজনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দুজন বিরোধী রাজনৈতিক দলের কর্মী, বাকি দুজন ভাসমান বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, আমরা তেজগাঁও এলাকায় ট্রেনে আগুন লাগার ঘটনায় বেশ কিছু ক্লু ও নাম পেয়েছি। দুই ক্যাটাগরিতে শনাক্ত করেছি। তদন্তের স্বার্থে নামগুলো প্রকাশ করছি না। আমরা সিসি ফুটেজ থেকেও তথ্য নিয়েছি। যাদের নাম ও ছবি পেয়েছি তাদের মধ্যে দুজন বিরোধীদলের রাজনীতির সঙ্গে জড়িত। আর দুজন ভাসমান ব্যক্তি। ট্রেনে আগুন লাগানোর কাজে রেলওয়ে এলাকায় থাকা ভাসমান মানুষকে ব্যবহার করা হয়েছে, আমরা সবদিক বিবেচনায় নজর রাখছি।

এদিকে হরতাল-অবরোধে ট্রেনে আগুন জ্বালিয়ে নাশকতাকে কেন্দ্র করে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব-৩।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, আনা হয়েছে ঢামেক হাসপাতালে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (৬১)। সোমবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

৩ দিন আগে

ত্রিপুরায় মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন ডা. প্রাণ গোপাল

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, তিনি ভারতের ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ

৫ দিন আগে

বিরোধী দলের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন: রিজভী

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।

৮ দিন আগে

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলল বিএনপি

‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’

৮ দিন আগে