‘প্রথমবার’ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার সকালে গুলশানের বাসভবন থেকে নিজ জেলা বগুড়ার পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

পৈতৃক ভিটা বগুড়ার পথে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি নিজ জেলা সফরে যাচ্ছেন। সফরে পৈতৃক ভিটা পরিদর্শন ছাড়াও একগুচ্ছ সরকারি কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে, সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সফরসঙ্গীদের নিয়ে বাসে করে বগুড়ার পথে রওয়ানা দেন তারেক রহমান।

প্রধানমন্ত্রীর নিজ জেলায় এ সফরে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান। কর্মসূচি শেষে রাতে সড়ক পথেই প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর সফরসূচি

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজে পৌঁছাবেন। সকাল ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির (বার সমিতি) নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন তিনি। এর পরপরই জেলা ও দায়রা জজের কনফারেন্স কক্ষে সারা দেশে একযোগে ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী বগুড়া পৌরভবনে পৌঁছাবেন। সেখানে তিনি বগুড়াবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ‘বগুড়া সিটি করপোরেশনে’র উদ্বোধনী ফলক উন্মোচন করবেন।

এরপর বাসে করেই প্রধানমন্ত্রী তার পৈতৃক বাড়ি গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে যাবেন। সেখানে দুপুর পৌনে ১টায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন। সেখানে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন তিনি।

স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ অন্যরা সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। ছবি: পিএমও
স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ অন্যরা সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। ছবি: পিএমও

ব্যস্ত সফরে দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী বাগবাড়ি শহিদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। দুপুর পৌনে ২টায় তিনি বাগবাড়ী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চৌকিরদহ খালের খননকাজ উদ্বোধন করবেন। দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী পৈতৃক ভিটা জিয়াবাড়ি পরিদর্শন শেষে সড়কপথে বগুড়া শহরের দিকে রওয়ানা হবেন।

বিকেল ৪টায় প্রধানমন্ত্রী বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভা আয়োজন করেছে জেলা বিএনপি। সেখানে প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সন্ধ্যা পৌনে ৬টায় প্রধানমন্ত্রী নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবনের উদ্বোধন করবেন। এ ছাড়া তিনি বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

সব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সন্ধ্যা ৬টায় একই বাসে করে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী। ফেরার পথে তিনি বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) যাত্রা বিরতি করবেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এদেশের মানুষ কখনোই জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

ধর্মের নামে রাজনীতি করে জনগণের ভালোবাসা পাওয়া যায় না মন্তব্য করে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াতে ইসলামী কখনোই ক্ষমতায় আসতে পারবে না । ১৯৭১ সালে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা মানুষের ওপর অত্যাচার-নিপীড়ন চালিয়েছিল, এদেশের মানুষ সেই স্বাধীনতাব

১ দিন আগে

জামায়াত বিরোধী দল হওয়ার যোগ্য নয়: রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদ ত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খাঁন বলেছেন, জামায়াতে ইসলামীর বিরোধী দল হওয়ার মতো রাজনৈতিক সক্ষমতা নেই। বরং যেকোনো সরকারের সঙ্গে থেকে সরকারঘেঁষা হওয়ার জন্য জামায়াত পারফেক্ট।

১ দিন আগে

নির্বাচনে দেওয়া সব প্রতিশ্রুতি রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমি আপনাদের এ এলাকার সন্তান। আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন। আমাকে কখনো বিমুখ করেননি। আমি যতবার আপনাদের সামনে এসেছি, আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন।

১ দিন আগে

আনসার বাহিনীর ভূমিকা প্রশংসনীয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রায় ৪০ হাজার রাইফেল নিয়ে আনসার সদস্যরা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং ৬৭০ জন সদস্য শহিদ হয়েছেন। স্বাধীনতোত্তর অস্থিতিশীল পরিস্থিতিতে দেশে শান্তি-শৃঙ্খলা ফেরাতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আনসার ও ভিডিপিকে একীভূত করে একটি শক্তিশালী কাঠামো প্রদান করেছিলেন। পরবর্তীতে ১৯৯৫

১ দিন আগে