নির্বাচন বানচাল করতে চাইলে শক্ত হাতে দমন: : র‍্যাব ডিজি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। তিনি বলেছেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে যা যা করা দরকার, সব ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হবে। সেইসঙ্গে কেউ যদি নির্বাচন বানচাল করতে চান তাহলে র‍্যাব কঠোর হস্তে তা দমন করা হবে।

মঙ্গলবার বিকেল ৪টায় ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাসে র‍্যাব-১৪ কার‍্যালয়ের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে র‍্যাব ডিজি এসব কথা বলেন।

র‍্যাবপ্রধান বলেন, ‘সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এ নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য। এর কোনো বিকল্প নেই। এরইমধ্যে মনোনয়ন জমা ও যাচাই-বাছাই শেষ হয়েছে। এখন প্রচারণা শুরু হয়েছে। আমাদের দায়িত্ব দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা।’

চলমান নাশকতামূলক কর্মকাণ্ড প্রসঙ্গে খুরশীদ হোসেন বলেন, ২৮ অক্টোবরের পর থেকে রেলসহ সারাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড শুরু হয়েছে। বাসে আগুন, রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলা এবং রেললাইন কেটে ফেলা হচ্ছে। র‍্যাব সাদা পোশাকে এসব কর্মকাণ্ডের তথ্য সংগ্রহের পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পোশাক পরেও কাজ করছে।

তিনি বলেন, এদেশে নাশকতামূলক কর্মকাণ্ড করে কেউ পার পাবে না। আজ অথবা কাল তারা আইনের হাতে ধরা পড়বে।

এরআগে র‍্যাব-১৪ কার‍্যালয়ের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশাল আকারের কেক কেটে ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন ডিজি এম খুরশীদ হোসেন।

এসময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, র‍্যাব-১৪ এর পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মহিবুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিরোধী দলের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন: রিজভী

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।

৭ দিন আগে

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলল বিএনপি

‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’

৭ দিন আগে

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৮ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৮ দিন আগে