র‍্যাব বিলুপ্তির সুপারিশ নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ, গণহত্যা ও মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের অনুসন্ধান করে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন কার্যালয়। সেই প্রতিবেদনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। জাতিসংঘের এ সুপারিশকে অন্তর্বর্তী সরকার স্বাগত জানিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসা আবেদনের সুযোগ দিয়ে করা অনলাইন অ্যাপ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

র‍্যাব বিলুপ্তসহ জাতিসংঘের অন্য সব প্রস্তাবের বিষয়ে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘ প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাব আলোচনা-পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা সবাই বসব। বসার পর আমাদের যা ডিসিশন (সিদ্ধান্ত) তা জানাব।

এর আগে গত বছরের জুলাই-অগাস্টে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) তদন্ত প্রতিবেদন প্রকাশ করে বুধবার।

প্রতিবেদনে র‍্যাব বিলুপ্তির সুপারিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কার্যক্রমকে কেবল সীমান্তরক্ষা এবং প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের কার্যক্রমকে কেবল সামরিক গোয়েন্দা তৎপরতায় সীমাবদ্ধ রাখার সুপারিশ করা হয়।

একইসঙ্গে আনসার-ভিডিপির ওপর ‘সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ রোধ’ করে তাদের আইনশৃঙ্খলা রক্ষার কাজে সহায়ক হিসেবে কাজে লাগানোর সুপারিশও করা হয়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১৭ ঘণ্টা আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

১ দিন আগে

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

২ দিন আগে