জন্মনিবন্ধনের কোনো মা-বাপ আছে বলে মনে হয় না: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জন্মনিবন্ধন একজন নাগরিকের জন্মগত অধিকার। যে কোনো নাগরিক যে কোনো বয়সে জন্মনিবন্ধন চাইলে তার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে ঝামেলামুক্ত উপায়ে জন্মনিবন্ধন পাওয়ার জন্য সৃজনশীল হতে হবে, নতুন নিয়ম বের করতে হবে। তিনি বলেছেন, জন্ম নিবন্ধন—এটার কোনো মা-বাপ আছে বলে আমার মনে হয় না। নিয়ম আছে কিন্তু মা-বাপ নাই।

রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, নিয়ম আছে কিন্তু মা-বাপ নেই। বৃদ্ধ বয়সে কোথাও যেতে চাই, সেজন্য পাসপোর্ট লাগবে। জন্মনিবন্ধন না হলে পাসপোর্ট পাওয়া যাবে না। আবার স্বাভাবিকভাবে জন্মনিবন্ধন পাওয়া যাবে না, কিন্তু পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন চলে আসে, তখন পয়সা না দিলেও চলে আসার কথা। এ সিস্টেম আমরা কেন করতে পারছি না?

প্রধান উপদেষ্টা আরও বলেন, এটার ওপরই সমস্ত কিছু নির্ভরশীল। জন্ম সনদ, জন্মসূত্রে আমি বাংলাদেশি, এটা একটা প্রমাণ, দালিলিক প্রমাণ। এই দলিল দিয়ে আমি ভবিষ্যতে বহু কিছু করব। ওইটা না হলে এনআইডি পাওয়া যাচ্ছে না। এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না। সব আটকিয়ে গেল। আমরা বলছি যে, এটা সবার একই সঙ্গে সমস্ত কিছু হতে হবে। যদি আমার জন্ম সনদ থেকে থাকে, তাহলে আমি এনআইডি পাব।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১৫ ঘণ্টা আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

১ দিন আগে

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

২ দিন আগে