প্রতিবেদক, রাজনীতি ডটকম

যুদ্ধাপরাধী রাজাকার, আল-বদর, আল-শামসসহ যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি তাদেরকে চিরতরে বাংলার মাটি থেকে নির্মূল করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রভাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই মন্তব্য করেন।
ঢাদসিক মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘দীর্ঘ ৪০ বছর পরে ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেন এবং সেই কার্যক্রম এখনো চলমান আছে। অনেকের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে এবং এখনো অনেকের বিচার কার্যক্রম চলমান রয়েছে। আজকের এই দিনে এটাই আমাদের প্রত্যয় থাকবে- বাংলাদেশ থেকে সকল যুদ্ধাপরাধী, রাজাকার, আল-বদর, আল-শামসসহ যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি তাদের যেন চিরতরে বাংলার মাটি থেকে নির্মূল করা হয়।’
‘বাংলাদেশকে মেধাশূন্য করতে মুক্তিযুদ্ধের বিজয়লগ্নে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়’ উল্লেখ করে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে বিজয় যখন আমাদের হাতের কাছে, তখনই সেই যুদ্ধাপরাধীরা পাকিস্তানের চক্রের সঙ্গে একটি ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য আমাদের বুদ্ধিজীবীদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করে।’
ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় একাত্তরের ১৪ ডিসেম্বরে সব শহীদ বুদ্ধিজীবীর প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। এর আগে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যসচিব হিসেবে ব্যারিস্টার শেখ তাপস পরিষদের কেন্দ্রীয় নেতাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, তিনি ভারতের ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ
৪ দিন আগে
বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।
৭ দিন আগে
‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’
৭ দিন আগে
শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।
৮ দিন আগে