উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে তথ্য উপদেষ্টার বক্তব্য বিভ্রান্তিকর: সরকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সরকারি লোগো

নভেম্বরের মধ্যে উপদেষ্টা পরিষদের কার্যক্রম শেষ হয়ে যেতে পারে বলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দেওয়া বক্তব্যকে ‘বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

এক বিবৃতিতে সরকার বলছে, নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত উপদেষ্টা পরিষদ নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত হবে।

সোমবার (২৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে সরকারের এ বিবৃতিতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তথ্য উাপদেষ্টা মাহফুজ আলম। এ সময় তিনি বলেন, ‘যে সংস্কারগুলো করা হবে, সেগুলো উপদেষ্টা পরিষদের বৈঠকে করতে হবে। সেগুলো আমরা আর নভেম্বরের পরে করতে পারব না। কারণ নভেম্বরেই কেবিনেট ক্লোজড হয়ে যাবে।’

এর ব্যাখ্যা দিয়ে মাহফুজ আলম বলেন, ‘এরপর নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করবে। নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর আর স্বভাবতই কেবিনেট বসে না। ফলে আমরা যতটুকু আইন করার যে জায়গাগুলো আছে, সেগুলো আমরা আগামী মাসের মধ্যেই করতে চাই।’

তথ্য উপদেষ্টার এ বক্তব্যকে ‘বিভ্রান্তিকর’ উল্লেখ করে সরকার বিবৃতিতে বলেছে, ‘গতকাল (রোববার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোটার্স অনুষ্ঠানে দেওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা গণমাধ্যমে প্রকাশিত হবার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘বস্তুত, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে— এটা সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।’

বিবৃতিতে সরকার আরও বলেছে, ‘এ ছাড়া উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বন্যা মোকাবেলায় এনসিপির রেসপন্স টিম গঠন

এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।

৩ দিন আগে

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পদযাত্রা স্থগিত

বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।

৩ দিন আগে

আমরাও চাই তিনি দেশে ফিরবেন, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য: নাহিদ

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নহিদ বলেন, বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।

৩ দিন আগে

‘বিএনপি জুলাই সনদের দাবি অক্ষরে অক্ষরে পালন করবে’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পথ চলব। দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’

৪ দিন আগে