প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে পরিণত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রোববার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এলডিসি স্নাতক কমিটির উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে এলডিসি উত্তরণে দেশের অর্জন ও অগ্রগতি পর্যালোচনা করা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, পুরো বিষয়টি হলো সমন্বয়ের। আমাদের হাতে বিনিয়োগকারী, দাতা সংস্থা এবং উন্নয়ন অংশীদারদের ইতিবাচক মনোভাব ও সমর্থন রয়েছে। এখন প্রয়োজন আমাদের প্রচেষ্টাকে আরও জোরদার করা এবং দ্রুততার সঙ্গে সম্মিলিতভাবে অগ্রসর হওয়া।
অধ্যাপক ইউনূস প্রাতিষ্ঠানিক প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, এলডিসি থেকে উত্তরণ কেবল অর্থনৈতিক সূচকের উন্নয়ন নয়, বরং এটি একটি সমন্বিত ও কার্যকর কৌশলের বিষয়।
তিনি অংশীদারদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
উদাহরণ টেনে বলেন, আমাদের এমন একটি দল দরকার যারা অগ্নিনির্বাপকদের মতো কাজ করবে। হুইসেল বাজলে দ্রুত, দক্ষভাবে এবং বিলম্ব না করে সাড়া দিতে হবে। যতক্ষণ না সমস্যা সমাধান হয়, ততক্ষণ মাঠে থাকতে হবে।
প্রধান উপদেষ্টা জানান, উত্তরণের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় তার কার্যালয় সক্রিয়ভাবে তদারকি করবে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সংশ্লিষ্ট সব কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে