দীপু সানার মৃত্যু: ফুটপাত নিরাপদ-সুরক্ষিত করার প্রশ্নে রুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

ঢাকা শহরে সাধারণ নাগরিকদের চলাচলে নিরাপদ ও সুরক্ষিত ফুটপাত নিশ্চিত করতে বিবাদিদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিটে প্রাথমিক শুনানির পর সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লার হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ -রাজউকের চেয়ারম্যান, ঢাকার জেলা প্রশাসক ও ঢাকা মহানগর পুলিশের কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

খুলনার মেয়ে দীপু সানা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। গত ১০ জানুয়ারি বিকেলে কর্মস্থল থেকে অফিসের বাসে রওনা দিয়ে শান্তিনগরে নামেন তিনি। এরপর হেঁটে মগবাজারের গাবতলার বাসায় ফিরছিলেন। মৌচাক ফ্লাইওভারের নিচের ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় ফখরুদ্দিন রেস্টুরেন্টের পাশে নির্মাণাধীন একটি ভবন থেকে তাঁর মাথায় ইট পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দীপুর মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা করেন তাঁর স্বামী তরুণ কুমার বিশ্বাস। মামলাটি রমনা থানার পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ছায়া তদন্ত করছে। তবে কোথা থেকে কীভাবে ইট বা কংক্রিটের ব্লক দীপু সানার মাথায় পড়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

এ ঘটনায় দীপু সানার পরিবারকে যথাযথ ক্ষতিপরণ দেওয়ার নির্দেশনা চেয়ে গত ২৪ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাফা মোশাররফ হোসেন। রিটে দীপু সানার মৃত্যুর কারণ খুঁজে বের করে প্রকৃত দায়ীদের শাস্তি নিশ্চিত একটি উচ্চক্ষমতা সম্পন্ন অনুসন্ধান কমিটি গঠনের অন্তবর্তী নির্দেশনা চাওয়া হয়েছিল। পাশাপাশি দীপু সানার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে প্রশ্নেও রুল চাওয়া হয়েছিল।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সাফওয়ান করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিরোধী দলের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন: রিজভী

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।

৬ দিন আগে

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলল বিএনপি

‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’

৬ দিন আগে

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৭ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৭ দিন আগে