প্রতিবেদক, রাজনীতি ডটকম

পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ এক মাস করে বাড়িয়েছে সরকার। স্বাস্থ্য, শ্রম, নারী, স্থানীয় সরকার ও গণমাধ্যম সংস্কার কমিশন— এই কমিশনগুলো নতুন সময় অনুযায়ী ৩০ এপ্রিল পর্যন্ত কাজ করার সময় পাবে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এসব কমিশনের মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়েছে।
গত ১৮ নভেম্বর এই পাঁচটি সংস্কার কমিশন পূর্ণাঙ্গ করে গঠন করে প্রজ্ঞাপন জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানকে স্বাস্থ্য, সিনিয়র সাংবাদিক কামাল আহমেদকে গণমাধ্যম, সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে শ্রম, শিরীন পারভীন হককে নারী এবং অধ্যাপক তোফায়েল আহমেদকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান করা হয়। কমিশনগুলোকে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয় ৯০ দিনের মধ্যে।
এর মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন সুপারিশসহ তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। স্থানীয় সরকার সংস্কার কমিশনও তাদের প্রতিবেদনের একটি সারসংক্ষেপ জমা দিয়েছে। বাকি তিনটি সংস্কার কমিশন এখনো প্রতিবেদন জমা দেয়নি। মার্চ মাস পর্যন্ত এসব কমিশনের সময় ছিল, যা এখন আরও এক মাস বাড়ল।
এর আগে গঠিত ছয়টি সংস্কার কমিশন এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। এগুলো হলো— সংবিধান, বিচার বিভাগ, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন। এসব কমিশনের প্রতিবেদনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মতামত গ্রহণ করছে জাতীয় ঐকমত্য কমিশন, যার নেতৃত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিজেই।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
৩ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
৩ দিন আগে