প্রতিবেদক, রাজনীতি ডটকম

অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে কেন্দ্রীয় শহিদ মিনারে যেতে না দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শহিদ মিনারের সামনের সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে অবশ্য রাষ্ট্রপতি যথারীতিই একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন।
বিক্ষোভের সময় শিক্ষার্থীরা রাষ্ট্রপতির ডাকনাম ধরে স্লোগান দেন। স্লোগানের মধ্যে ছিল— ‘গো ব্যাক গো ব্যাক, গো ব্যাক চুপ্পু’, ‘শেখ হাসিনার খুনিরা, হুঁশিয়ার সাবধান’, ‘শহিদের রক্ত বৃথা যেতে দেব না’। রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে তারা স্লোগান দেন— ‘এক দুই তিন চার, চুপ্পু তুই গদি ছাড়’।
শিক্ষার্থীরা বলেন, ছাত্র-জনতা বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়ে দেশকে ফ্যাসিবাদী শাসনের হাত থেকে মুক্ত করেছে। কিন্তু সেই স্বৈরাচারী সরকারেরই অংশ ছিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। আমরা চাই না সেই ফ্যাসিবাদী-স্বৈরাচারী সরকারের অংশ এই রাষ্ট্রপতি শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করুক। আমরা রাষ্ট্রপতির পদত্যাগ চাই।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরোধিতা করে তার পদত্যাগের দাবি অবশ্য নতুন নয়। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেই রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করা হয়। এ দাবিতে তারা রাজপথে বিক্ষোভও করেন।
পতিত স্বৈরাচারী সরকার মনোনীত বিবেচনায় বেশকিছু রাজনৈতিক দলও বৈষম্যবিরোধী ছাত্রদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে। তবে বিএনপিসহ অন্য কিছু দল রাষ্ট্রপতির পদত্যাগে সাংবিধানিক সংকট বিবেচনায় এ দাবির বিরোধিতা করে। পরে সরকারও সাংবিধানিক সংকটের কারণেই রাষ্ট্রপতির পদত্যাগের দিকে কোনো পদক্ষেপ নেয়নি।

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
১২ ঘণ্টা আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
১ দিন আগে
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।
১ দিন আগে
তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
২ দিন আগে