প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বেগম জিয়ার সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস একটি একান্ত বৈঠকে মিলিত হন।

আজ শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিকেল সাড়ে ৪টার দিকে সেনাকুঞ্জে পৌঁছান। অনুষ্ঠান শুরুর ঠিক আগে দুই শীর্ষ ব্যক্তিত্বের মধ্যে এই গুরুত্বপূর্ণ ব্যক্তিগত আলাপচারিতা হয়।

বৈঠকে আলোচনার বিষয়বস্তু তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে চলমান রাজনৈতিক ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে দেশের এই দুই শীর্ষ ব্যক্তিত্বের একান্ত সাক্ষাৎ বিশেষ তাৎপর্য বহন করছে।

প্রধান উপদেষ্টা এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং শুভকামনা জানান।

খালেদা জিয়ার সঙ্গে এই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্য এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছর ২১ নভেম্বর যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন করা হয়। এই উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেশের সামরিক ও রাজনৈতিক উচ্চপদস্থ ব্যক্তিরা উপস্থিত হন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো বার্তায় পুতিন উল্লেখ করেন, "বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে আপনার এই দায়িত্ব গ্রহণ দুই দেশের ঐতিহাসিক ও সুদৃঢ় সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে।" বার্তায় তিনি নতুন রাষ্ট্রপতির ব্যক্তিগত মঙ্গল ও সুস্বাস্থ্য কামনার পাশাপাশি বন্ধুপ্রতিম বাংলাদেশের জনগণের অব্যাহত সমৃদ্ধি

১ দিন আগে

আন্দোলনের রাজনীতি ছেড়ে দেশ গঠনে সহযোগিতার আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

বিরোধী দলের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরও বলেন, "বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চায়। শেখ হাসিনা যেভাবে অতীতে টানা হরতাল দিয়ে মানুষকে জিম্মি করে ক্ষমতায় এসে দেশের ১২টা বাজিয়ে দিয়েছিল, তারা ভাবছে সেই পথেই সুবিধা পাবে। তারা মনে করছে আন্দোলন করলে বিএনপি, তারেক রহমান কিংবা মন্

১ দিন আগে

নৈতিক স্খলন— এবার সংসদীয় কমিটি থেকে বাদ পড়লেন গাজী নজরুল

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় দুটি কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় বিরোধী দলের পক্ষ থেকে নতুন দুই সদস্যের নাম প্রস্তাব করা হয়।

২ দিন আগে

৬৪ জেলার দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, কে কোন জেলায়?

সরকার বলছে, এসব দায়িত্ব দেওয়ার ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠান বা অন্য কোনো সাংবিধানিক কিংবা আইনি সংস্থার আইনি ক্ষমতা খর্ব হবে না।

২ দিন আগে