প্রধান উপদেষ্টা বেইজিংয়ে, জিনপিংয়ের সঙ্গে বৈঠক আজ

বাসস
আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০১: ৫৪
বেইজিংয়ের ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে গার্ড অব অনার দেওয়া হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

হাইনান প্রদেশ থেকে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন চীন সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটের দিকে হাইনান থেকে বেইজিংয়ে পৌঁছান প্রধান উপদেষ্টা। চীনের উপমন্ত্রী সান ওয়েইডং বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধান উপদেষ্টা ও চীনা প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হবে। বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরালো করাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসবে।

CA-Arrives-Beijing-China-27-03-2025 (01)

বেইজিংয়ের ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান চীনের উপমন্ত্রী সান ওয়েইডং। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

এ বৈঠকের পর প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশ নেবেন প্রধান উপদেষ্টা। চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ সম্পর্কে অবহিত ও বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ করতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

পরে প্রধান উপদেষ্টা একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ; বাংলাদেশ ২.০ উৎপাদন ও বাজার সুযোগ; এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা ও তিন শূন্যের বিশ্ব— এই তিনটি বিষয়ের ওপর তিনটি গোলটেবিল আলোচনাতেও যোগ দেবেন। বৈঠকে তিনি বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, সামাজিক ব্যবসা সার্কেলের অভিজ্ঞ ব্যক্তি, বিখ্যাত চীনা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

এর আগে বৃহস্পতিবার সকালে হাইনান প্রদেশের বোয়াও শহরে বোয়াও ফোরাম ফর এশিয়ার শীর্ষ সম্মেলনে যোগ দেন অধ্যাপক ইউনূস। এই শীর্ষ সম্মেলনের ফাঁকে সাইডলাইনে বেশকিছু দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি।

এ দিন বোয়াও ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু ডংগিউ, খ্যাতনামা চীনা ব্যাংকার উ শিয়াওলিং, রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক, চীনের উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াংসহ আরও কয়েকজন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে। বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আহ্বান উঠে এসেছে এসব বৈঠক থেকে।

কর্মব্যস্ত দিন কাটানোর পর স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে অধ্যাপক ইউনূস হাইনান প্রদেশের বোয়াও শহর থেকে বেইজিংয়ের পথে রওয়ানা দেন। রাত সাড়ে ১০টার দিকে বেইজিং পৌঁছান তিনি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

৩ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

৩ দিন আগে