নির্বাচনে অঘটন ঘটিয়ে কেউ রেহাই পাবে না : ইসি আলমগীর

বাসস
রোববার মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে দ্বাদশ নির্বাচনে উপলক্ষে আয়োজিত ২৮ প্রার্থীর সাথে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মো. আলমগীর। ছবি: বাসস

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অঘটন ঘটিয়ে কেউ রেহাই পাবে না। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সবকিছু আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তিনি বলেন, ভোটারদের কোন ভয় নেই। আমরা প্রত্যেক ভোটারকে এবং নাগরিককে মোবাইলে ম্যাসেজ দিচ্ছি ভোট সুষ্ঠু হবে। ভোট সুষ্ঠু হওয়ার জন্য যত ধরনের বাহিনী নামানো দরকার সব বাহিনী আমরা নামিয়েছি। অতীতের সব রেকর্ড ভঙ্গ করে বেশি পরিমাণে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আর্মি নামাচ্ছি। আপনি অঘটন ঘটিয়ে যাবেন কোথায়। দেশের বাইরে তো যেতে পারবেন না। এয়ারপোর্টেও বলা আছে কোন লোকজন অঘটন ঘটিয়ে যাতে দেশের বাইরে না যেতে পারে।

রোববার মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ২৮ প্রার্থীর সাথে মতবিনিময় সভা শেষে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, একটা রাজনৈতিক দল যদি বলে তারা নির্বাচনে যাবে না সেটা তারা বলতে পারে। কিন্তু ভয় দেখানো বা বলপ্রয়োগ করা বা প্রতিহত করা এটা করতে পারে না। কারণ নির্বাচন আইন অনুযায়ী এটা শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী বা রিটার্নিং কর্মকর্তা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবুজাফর রিপনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।

মো. আলমগীর বলেন, জাতীয় নির্বাচনে একটিও যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রাণ যেন না যায়, কারও সম্মানহানি যেন না হয়, সে বিষয়ে সোচ্চার রয়েছে নির্বাচন কমিশন।

তিনি বলেন, প্রত্যেক নাগরিক সম্মানিত, প্রত্যেক প্রার্থী ও তাদের সমর্থকরা সম্মানিত। এদেশের প্রত্যেকটি মানুষ সম্মানিত। কেউ যেন কারও সম্মানে আঘাত না করে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিরোধী দলের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন: রিজভী

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।

৭ দিন আগে

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলল বিএনপি

‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’

৭ দিন আগে

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৭ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৮ দিন আগে