বাসস

নির্বাচন কমিশন ও সরকার দেশে একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এমপি।
বুধবার সিলেটে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের পর গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে এখন নির্বাচনী জোয়ার বইছে। নির্বাচন কমিশন ও সরকার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য অঙ্গীকার নিয়ে কাজ করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালাও-পোড়াও না করে, দেশের সম্পদ ধ্বংস না করে নির্বাচনে আসুন, জনসমর্থন প্রমাণ করুন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের শ্লোগান হচ্ছে 'আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব।
তাই তিনি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেশবাসীর প্রতি আহবান জানান।
বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের অভাবনীয় অর্জনের জন্য তিনি দেশবাসীকে আবার নৌকা প্রতীকে ভোট দেবার আহবান জানিয়ে বলেন, এতে দেশের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা অব্যাহত থাকবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বা দিচ্ছেন- দলের জন্য তারা ত্যাগ স্বীকার করে তাদের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করবেন বলেই আমি মনে করি। তারা নৌকার প্রার্থীদের জয় নিশ্চিতে নির্বাচনী মাঠে কাজ করবেন।
আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া সারা দেশে দারুণ নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। কোথাও কোনো সমস্যা নেই। যারা নির্বাচন বয়কটের সিদ্ধান্ত ঘোষণা করেছেন- তাদের প্রতি আমার আহ্বান, সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচনে আসুন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে আওয়ামী লীগ বদ্ধপরিকর। আপনারা নির্বাচনে এসে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করুন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী তার ওপর আস্থা রেখে আবারও দলীয় মনোনয়ন প্রদানের জন্য দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (৬১)। সোমবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
২ দিন আগে
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, তিনি ভারতের ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ
৪ দিন আগে
বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।
৭ দিন আগে
‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’
৭ দিন আগে