প্রতিবেদক, রাজনীতি ডটকম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিভিন্ন জেলায় যেসব পুলিশ সুপার (এসপি) কর্মরত ছিলেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে ৬৪ জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপারদেরও (এসপি) ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এ স্ট্যাটাস দেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্বরত সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তাদের ওএসডি করা ও বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয় বৃহস্পতিবার। ওই দিনই এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, এইসব ভোটের সময় দায়িত্ব পালনরত ডিসিদের মধ্যে প্রথমে ১২ জন ও পরে ৩৩ জন ওএসডি করে সরকার। পরে এক সিনিয়র সচিব ও দুই সচিবসহ ২২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
স্থানীয় সরকার উপদেষ্টার তথ্য অনুযায়ী, এবার এসব জেলায় ভোটের সময় কর্মরত এসপিদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রশাসন মন্ত্রালয় সূত্র জানিয়েছে, সরকারি কর্মকর্তাদের মধ্যে যাদের চাকরির বয়স ২৫ বছর পেরিয়ে গেছে, তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। আর যাদের চাকরির বয়স ২৫ বছরের কম, তাদের ওএসডি করা হচ্ছে।

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
১১ ঘণ্টা আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
১ দিন আগে
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।
১ দিন আগে
তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
২ দিন আগে