স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১৮: ৫৫

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকসান্দার মান্টিটস্কি। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় স্বাস্থ্য উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে রুশ রাষ্ট্রদূত মান্টিটস্কি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় অভিনন্দন জানান এবং কুশলাদি বিনিময় করেন।

বৈঠকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বৈষম্যবিরোধী আন্দোলনে গুরুতর আহত খোকন চন্দ্র বর্মণের চিকিৎসার ব্যাপারে রুশ রাষ্ট্রদূতকে অবহিত করেন এবং আহত খোকনের জটিল ও সময়সাপেক্ষ চিকিৎসার ব্যাপারে রাশিয়ার সহযোগিতা আশা করেন।

রুশ রাষ্ট্রদূত আলেকসান্দার মান্টিটস্কি আহত ব্যক্তির চিকিৎসার আনুষঙ্গিক কাগজপত্র চেয়েছেন। তিনি স্বাস্থ্য উপদেষ্টাকে জানান, এ বিষয়ে তিনি তার দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।

বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. মামুনুর রশীদ ও অতুল সরকার উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জামায়াতের

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।

১ দিন আগে

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: সিপিবি

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

২ দিন আগে

৮ দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ, কী বার্তা দিল বিরোধী জোট

জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।

৩ দিন আগে
Advertisement