আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে : আইজিপি

প্রতিনিধি, চট্টগ্রাম
রোববার কর্ণফুলীতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডাঙ্গারচর নৌ-তদন্ত উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি। ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সব সময় জিরো টলারেন্স নীতি গ্রহণ করি। আমাদের সদস্যরা নিজের দায়িত্ব সুশৃঙ্খলভাবে পেশাদারিত্বের সঙ্গে যথাযথভাবে পালন করছে এবং এর মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

রবিবার কর্ণফুলীতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডাঙ্গারচর নৌ-তদন্ত উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, এই বিশাল বাহিনীকে শৃঙ্খলায় রাখার জন্য সরকারের যে বিধিনবিধান আছে, তা যথাযথ প্রয়োগের মাধ্যমে এই বাহিনীর শৃঙ্খলা বজায় রাখছি। পেশাদারিত্বের দিক থেকে এক ইর্ষণীয় পর্যায়ে অবস্থান করছি। পেশাদারিত্ব বৃদ্ধির জন্য সরকার প্রতিনিয়ত সহযোগিতা করছে।

বংশাল থানায় পুলিশ হেফাজতে এক বডি বিল্ডারের মৃত্যুর অভিযোগ উঠছে- এ বিষয়ে প্রশ্ন করা হলে পুলিশপ্রধান বলেন, যেকোনো মৃত্যুই অনাকাঙ্ক্ষিত। আমাদের হেফাজতে যদি কোনো মৃত্যু হয়, এটার একটা প্রটোকল আছে, আমরা তা ফলো করি। আমাদের পুলিশ হেফাজতে কারো মৃত্যু হয়ে থাকলে একজন ম্যাজিস্ট্রেটের সামনে লাশের সুরতহাল করা হয়ে থাকে। ডাক্তারের মতামত, পোস্ট মর্টেম ও তদন্তের ভিত্তিতে যে তথ্য উঠে আসে, সেটি নিয়ে সবসময় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। সামনেও এ ধরনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্তে দোষী সাবস্ত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর থেকে বিচ্যুতি হওয়ার সুযোগ নেই।

আবদুল্লাহ আল মামুন বলেন, টেকনাফ সিমান্তে বিজিবি কাজ করছে। আমরা বিজিবির সঙ্গে কাজ করছি। বিজিবি যে সহযোগিতা চাইবে, আইনগতভাবে সে সহযোগিতা দেব।

পুলিশের আইজিপি বলেন, ডাঙ্গারচর নৌ-তদন্ত কেন্দ্রের চালুর ফলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে আরো গতিশীলতা আসবে বলে বিশ্বাস করি। দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা কাজ করছি। এখানকার পুলিশ সদস্যদের নদীতে যে দায়িত্ব, তা পালন করতে পারবে বলে আশা করি।

তিনি আরো বলেন, চট্টগ্রামে বন্দর আছে। সেজন্য বন্দর থানার পাশাপাশি বন্দর ডিভিশন আছে। শুধু বন্দরের নিরাপত্তা নিশ্চিত করবে তা নয়, বন্দর এলাকার নিরাপত্তার জন্য সিএমপির সঙ্গে এই ইউনিটের (নৌ পুলিশ) সমন্বয় থাকা দরকার। আমি মনে করি, নদীর নিরাপত্তার জন্য এই নৌ-তদন্ত কেন্দ্র ও নৌ-পুলিশ ফলপ্রসূভাবে কাজ করবে।

চট্টগ্রামে সম্প্রতি চুরির ঘটনা বেড়ে যাওয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপি বলেন, আমাদের কেউ অপরাধ করলে তাঁকেও ছাড় দিচ্ছি না। এমনকি চুরি হওয়া স্বর্ণের ৭০ ভাগ আমরা উদ্ধার করেছি। পুলিশ আন্তরিকতা ও পেশাদারিত্ব নিয়ে মানুষের নিরাপত্তার জন্য কাজ করছে। তবুও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে সঙ্গে সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা ও অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এএসএম মাহাতাব উদ্দিন উপস্থিত ছিলেন।

সিএমপি সূত্রে জানা গেছে, ২০০২ সালে চট্টগ্রাম বন্দরের মূল অপারেশনাল এরিয়াকে শাহ আমানত সেতু থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত কর্ণফুলী নদীর দুই তীরে চারটি নৌ-তদন্ত কেন্দ্র নির্মাণে সিদ্ধান্ত নেয় সরকার।

কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর, রাঙাদিয়া, নগরীর চাক্তাই ও গুপ্তখাল এলাকায় এই চারটি নৌ-তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়। প্রথমবারের মতো ডাঙ্গারচর নৌ-তদন্ত কেন্দ্রের জন্য নদীর কাছে জায়গা বরাদ্দ দেয়। সেখানে দোতলা ভবন নির্মাণ করা হয়েছে। কর্ণফুলী শাহ আমানত সেতু থেকে কর্ণফুলী নদীর মোহনা পর্যন্ত এলাকায় দস্যুতা ও চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করবে সিএমপির নৌ-তদন্ত কেন্দ্র। কেন্দ্রটিতে ৩৮ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিরোধী দলের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন: রিজভী

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।

৬ দিন আগে

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলল বিএনপি

‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’

৬ দিন আগে

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৭ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৭ দিন আগে