প্রতিবেদক, রাজনীতি ডটকম

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নতুন সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবে এছাড়া শ্রমিকদের সকল ন্যায্য দাবি আদায়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।
রোববার (০১ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর তমো পৌটিইনেনের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে শ্রমিকদের সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের প্রশিক্ষণ, সময়োপযোগী শ্রম আইন প্রণয়ন, বিদ্যমান শ্রম আইনের সংস্কার, শিশু-শ্রম রোহিতকরণ, কর্মের সুপরিবেশ সৃষ্টিসহ শ্রম সংশ্লিষ্ট নানান বিষয়ে আলোচনা হয়।
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, শ্রম সংশ্লিষ্ট বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংস্কার করা হবে। আমাদের আইনের প্রয়োগের বাস্তবায়নে বেশি কাজ করতে হবে। কর্মের সুপরিবেশ সৃষ্টি নিশ্চিত করতে চাই।
উপদেষ্টা আরও বলেন, রানা প্লাজা ট্রাজেডিতে হতাহতরা সঠিকভাবে ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ করেছে, এই অভিযোগ আমলে নিয়ে আমরা একটি কমিটি গঠন করেছি। আমরা হতাহতদের পুনর্বাসন নিয়েও কাজ করার চিন্তা করছি।
এ সময় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর তমো পৌটিইনেন বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা বাংলাদেশের শ্রমিক, সরকার ও মালিকপক্ষকে নিয়ে কাজ করছে। অইএলও শুধু শ্রম বিষয়ক ইস্যুতে কাজ করে না, আইএলও শ্রমিকদের আইনি সহায়তা এবং প্রাতিষ্ঠানিক মান উন্নয়নেও কাজ করছে। আইএলও, বিচারিক কর্মকাণ্ডের মানোন্নয়ন এবং সকলের কর্মে প্রবেশের সুযোগ নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, আন্তর্জাতিক বাজার ও পরিবহন ব্যয় বৃদ্ধির কথা সরকার অজুহাত হিসেবে দেখালেও জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলার পথ গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের নীতি নির্ধারণে সাধারণ মানুষের জীবনযাত্রা, শ্রমজীবী মানুষের আয় এবং দেশের উৎপাদনব্যবস্থার স্বার্থকে সর
১ দিন আগে
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সংকট প্রতিদিন নতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে। তেলের দাম বাড়ছে, জাহাজভাড়াও বাড়ছে। এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না। এ সময় তিনি বলেন, ‘উপায়হীন’ না হলে সরকার এমন একটি ‘অজনপ্রিয় সিদ্ধান্ত’ নিতে চাইত না কিংবা নিত না।
১ দিন আগেজ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।
১ দিন আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।
২ দিন আগে