প্রতিবেদক, রাজনীতি ডটকম

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বিশ্ব ইজতেমা আয়োজন বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। আল্লাহ পাক বিশ্ব ইজতেমার জন্য বাংলাদেশকে কবুল করেছেন বলেই আমরা এরূপ একটি আয়োজনের সুযোগ পেয়েছি। বিশ্বে অনেক মুসলিম দেশ থাকলেও আল্লাহ পাক এই ইজতেমার জন্য আমাদেরকে কবুল করেছেন। বিশ্ব ইজতেমার কারণে পৃথিবীর নানা প্রান্তের মুসলমান আমাদের দেশে আসছেন এবং আমাদের দেশ সম্পর্কে তারা জানতে পারছেন।
বৃহস্পতিবার গাজীপুরে টঙ্গীতে অলিম্পিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ইজতেমায় যারা আসছেন তারা সকলেই আল্লাহর মেহমান। প্রধানমন্ত্রীর নির্দেশে ইজতেমায় আগত মেহমানদের যাতে কোনরূপ অসুবিধা না হয় তার জন্য সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তাবলীগ জামাতের দুটি গ্রুপের সাথে একাধিকবার সভা করা হয়েছে। আশাকরি, এবারের বিশ্ব ইজতেমা অত্যন্ত সুষ্ঠু-সুন্দরভাবে সম্পন্ন হবে।
ধর্মমন্ত্রী হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধনের আগে ইসলামিক ফাউন্ডেশনের অনুরূপ একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। তিনি বিশ্ব ইজতেমায় আগত মুসল্লীদের জন্য মেডিকেল ক্যাম্প স্থাপন করায় ইসলামিক ফাউন্ডেশন, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশসহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।
৬ দিন আগে
‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’
৬ দিন আগে
শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।
৭ দিন আগে
ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৭ দিন আগে