প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। আজ শনিবার (১০ মে) রাত ৮টায় এ বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। তবে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে কিছু জানা যায়নি।
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ ও প্রধান উপদেষ্টার দপ্তরের এক কর্মকর্তা বৈঠক আহ্বানের তথ্য নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় হবে এই বৈঠক। তবে বৈঠকের আলোচ্যসূচি তারা কেউ জানাননি।
উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের আলোচ্যসূচি নিয়ে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান কেবল একটি গণমাধ্যমকে বলেছেন, সাম্প্রতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণ বিষয়ে বৈঠকে আলোচনা হবে।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী ঢাকার শাহবাগে চলমান আন্দোলনের মধ্যেই উপদেষ্টা পরিষদের এ বৈঠক আহ্বান করা হলো। আন্দোলনকারীরা এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে একরাত অবস্থান করেছিলেন। তারা বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে তারা রাজপথ ছাড়বেন না।
চলমান এই আন্দোলন ঘিরে এরই মধ্যে শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে সরকার জানায়, আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।
ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুটি উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আলোচনায় উঠে আসতে পারে।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে