একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: টিভি থেকে নেওয়া

অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর তথা রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। তারা দুজনেই ভাষা শহিদ ও ভাষা আন্দোলনের সংগ্রামী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ দিন রাত ১২টা বাজার কিছু সময় আগেই রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শহিদ মিনারে পৌঁছান। পরে ঘড়ির কাঁটা রাত ১২টা স্পর্শ করলে রাষ্ট্রপাতির শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শহিদ মিনারে একুশের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদ শ্রদ্ধা জানাবে শহিদ মিনারে। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, প্রতিষ্ঠান, সংস্থা থেকে শুরু করে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত হবে শহিদ মিনার। শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার রাত ১০টার পর থেকেই পলাশী প্রান্তে অপেক্ষা করতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১২ ঘণ্টা আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

১ দিন আগে

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

২ দিন আগে