রাষ্ট্রপতির সঙ্গে লায়ন্স ক্লাব প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব প্রতিনিধি দলের সদস্যরা। লায়ন্স ক্লাবের আন্তর্জাতিক প্রেসিডেন্ট ড. পাট্টি হিলের নেতৃত্বে আজ রোববার বঙ্গভবনে সাক্ষাৎ করেন তারা।

এ সময় তারা বাংলাদেশে লায়ন্স ক্লাবের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে পাট্টি হিল বলেন, এ দেশের সম্ভাবনাময় যুব সমাজকে জনশক্তি হিসেবে গড়ে তোলা গেলে উন্নয়ন আরো ত্বরান্বিত হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রদানে লায়ন্স ক্লাবের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, দেশের মানুষের কল্যাণে লায়ন্স ক্লাবের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে লায়ন্সের ৫১তম ISAME ফোরামের আয়োজক কমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ত্রিপুরায় মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন ডা. প্রাণ গোপাল

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, তিনি ভারতের ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ

৪ দিন আগে

বিরোধী দলের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন: রিজভী

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।

৭ দিন আগে

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলল বিএনপি

‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’

৭ দিন আগে

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৮ দিন আগে