নির্বাচনকালীন বিশেষ সেবা দেবে ৯৯৯

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খরা পরিস্থিতি সমুন্নত রাখতে একটি সেল খুলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-কে ভিত্তি করে গড়ে তোলা ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ সোমবার থেকে কার্যক্রম শুরু করেছে।

আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই সেলের কার্যক্রম। এ সময়ে কল করে নির্বাচনকালীন যে কোনো অভিযোগ করা যাবে বলে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা সময় সংবাদকে এমন তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আমরা মূলত ৯৯৯ কেন্দ্র করেই কার্যক্রম শুরু করেছি। এটিতে ফোন করে যে কোনো অভিযোগ দেওয়া যাবে। কারণ সবার কাছে তো আর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসপি, ওসি কিংবা রিটার্নিং কর্মকর্তাদের নম্বর থাকে না। বিজিবি বা র‌্যাবের নম্বরও সবার কাছে থাকে না।

ওই কর্মকর্তা বলেন, ৯৯৯-এর দশটি বিশেষায়িত স্টেশনকে নির্বাচনকালীন জরুরি সেবার জন্য রাখা হয়েছে। এখানে (৯৯৯) কল দিলেই একজন প্রতিনিধি জিজ্ঞেস করবেন সাধারণ সেবা নিতে এক চাপুন, নির্বাচনী সেবা নিতে চাইলে দুই চাপুন। এরপর দুই চাপলে আপনাকে জিজ্ঞাসা করা হবে, কার সঙ্গে কথা বলতে চাচ্ছেন।

আপনি যদি বলেন, আমি অমুক থানার ওসির সঙ্গে কথা বলতে চাই, সঙ্গে সঙ্গে আপনাকে ওই ওসির সঙ্গে টেলিকম সংযোগ করে দেওয়া হবে। তখন আপনি নিজের অভিযোগ করতে পারবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ৯৯৯-এ কল করে যদি আপনি বিজিবির কারও সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে সেটার ব্যবস্থা করে দেওয়া হবে। মোটকথা আপনার যেখানেই কথা বলা প্রয়োজন সেখানেই কথা বলতে পারবেন। অভিযোগ জানাতে পারবেন।

তবে এ সময়ে ৯৯৯-এ কল করে সেনাবাহিনীর সেবা পাওয়া যাবে না। তিনি বলেন, আমরা ইউএনও, ডিসি, এসপি, আনসার, বিজিবি এবং র‌্যাবকে নিয়ে এ সেবা দিতে গুরুত্ব দিচ্ছি। আজ সোমবার থেকে সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টার এ সেবা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত চলবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ত্রিপুরায় মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন ডা. প্রাণ গোপাল

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, তিনি ভারতের ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ

৪ দিন আগে

বিরোধী দলের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন: রিজভী

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।

৭ দিন আগে

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলল বিএনপি

‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’

৭ দিন আগে

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৮ দিন আগে