আমরা নিরপেক্ষভাবে কাজ করছি: ইসি আনিছুর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ইসি আনিছুর রহমান। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, আমাদের ওপর দেশি-বিদেশি কোনো চাপ নেই। আমরা নিরপেক্ষভাবে কাজ করছি। আমরা সুষ্ঠু, সুন্দর একটা নির্বাচন করে দেব। আগামী এক সপ্তাহে অনেক কিছুই ঘটবে। অপেক্ষা করুন। এবারের ভোটে সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসবে। কোনো সন্দেহ নেই ভোট নিরপেক্ষ হবে।

বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ইসি আনিছুর রহমান। পরে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন।

ইসি আনিছুর রহমান বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছেন। যারা ভিসা ছাড়া পর্যবেক্ষণে আসবেন তারা এলেই আমরা ভিসা দিয়ে দেবো। দেশি অনেক পর্যবেক্ষকও নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

এ সময় ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান, জেলা নির্বাচন অফিসার রেজাউল করিমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিরোধী দলের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন: রিজভী

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।

৭ দিন আগে

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলল বিএনপি

‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’

৭ দিন আগে

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৭ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৮ দিন আগে