প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, আবহমান কাল ধরে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য চলে আসছে। মাঝে মধ্যে কিছু দুষ্টুচক্র আমাদের এই সম্পর্কে ফাটল ধরানোর অপপ্রয়াস চালিয়েছে, এখনও চালাচ্ছে। তবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা এই দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে পারব।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সন্ত্রাস, দুর্নীতি, মাদক, নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে উলামা মাশায়েখ এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের নেতাদের সাথে করণীয়’ শীর্ষক এই মতবিনিময় সভাটি ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, সন্ত্রাস, দুর্নীতি, মাদক, নারী নির্যাতন সব ধর্মেই নিষিদ্ধ; সব ধর্মেই এগুলোকে প্রতিহত করার বয়ান রয়েছে। আমরা এই বয়ানগুলোতে ঐক্যবদ্ধ হতে পারি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসায় আমরা সিক্ত হতে পারি। সম্প্রীতি আছে, বিভাজনও আছে। আমাদের সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ তৈরি করতে হবে।
বর্তমান সরকার রাজনীতির ঊর্ধ্বে অবস্থান করে ধর্ম মন্ত্রণালয় চালাচ্ছেন মন্তব্য করে উপদেষ্টা বলেন, অতিমাত্রায় দলীয় রাজনীতি করে ইসলামিক ফাউন্ডেশনকে শেষ করে দেওয়া হয়েছে। আমরা খুব আন্তরিকতার সাথে এই অবস্থার পরিবর্তন করতে চাই।
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুসজ্জিত ফুলবাগানের সাথে তুলনা করে তিনি বলেন, বাগানে নানা ধরনের ফুল থাকলে বাগানের সৌন্দর্য বেড়ে যায়। এটাই হচ্ছে বৈচিত্র্য। বৈচিত্র্যের বাংলাদেশে বহুত্ববাদী সমাজে নানা ধর্মের লোক থাকবে।
বিগত সরকারের মডেল মসজিদ পরিদর্শনের অভিজ্ঞতা জানাতে গিয়ে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন বলেন, এ মসজিদগুলোতে বিভিন্ন সমস্যা রয়েছে। ১২ থেকে ১৬ কোটি টাকা খরচ করে এই মসজিদগুলো নির্মাণ করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় টাকা দিয়েছে, পূর্ত মন্ত্রণালয় সম্পাদন করেছে। মনিটর করার কথা আমাদের পিডির। এ সময় তিনি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের ইচ্ছার কথা জানিয়ে নির্মাণ ত্রুটির সাথে কারা জড়িত, তা বের করার তাগিদ দেন।
ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ বিষয়ে ধর্মবিষয়ক উপদেষ্টা বলেন, বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটতে পারে, রাতের আঁধারে কেউ উপাসনালয় অপবিত্র করতে পারে। এর অর্থ এই নয় যে, এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। অতিমাত্রায় দলবাজি করে কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা করে তবে তা তো সাম্প্রদায়িক ব্যাপার নয়। এটি তো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। বৈশ্বিক মিডিয়াকে এই বিষয়টিকে নিরপেক্ষভাবে যাচাই করতে হবে।
এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আলমগীর রহমান, স্থানীয় সরকার পরিচালক মো. পারভেজ রায়হান, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মাওলানা জামাল উদ্দিন সন্দীপী। এছাড়া বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৪ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৪ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৪ দিন আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
৪ দিন আগে