প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিশ্বব্যাংক বাংলাদেশকে নতুনভাবে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ন্যাম সম্মেলন থেকে ফিরে মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলন এবং গ্রুপ ৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ সম্মেলনে যোগ দিতে গত ১৯ জানুয়ারি উগান্ডায় যান পররাষ্ট্রমন্ত্রী। চারদিনের সফর শেষে আজ দেশে ফিরেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে নতুনভাবে ৭০০ মিলিয়ন ডলার গ্রান্ট এবং সফট লোন দেওয়ার আগ্রহ জানিয়েছে বিশ্বব্যাংক। রোহিঙ্গাদের জন্য ৩১৫ মিলিয়ন ডলার গ্রান্ট, যা ফেরত দিতে হবে না। বাকি ৩৮৫ মিলিয়ন ডলার লোন হিসেবে দেওয়ার আগ্রহ দেখিয়েছে।
মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে’র সঙ্গে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে, জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আগ্রহ দেখিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ-মিয়ানমারের বাণিজ্য পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতেও আলোচনা হয়েছে।
এ ছাড়া জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বলে জানান তিনি। বলেন, দারিদ্রের বিমোচন এবং নারী অধিকার প্রতিষ্ঠায় শেখ হাসিনার প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব।

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।
৬ দিন আগে
‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’
৬ দিন আগে
শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।
৭ দিন আগে
ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৭ দিন আগে