মাইনাস টু ফর্মুলার মতো কোনো পরিকল্পনা সরকারের নেই: প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মাইনাস টু ফর্মুলা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য ভিত্তিহীন উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এমন বক্তব্য অহেতুক বিতর্কের সৃষ্টি করে।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড ওয়ান হেলথ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্যের প্রেক্ষিতে, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান, মাইনাস টু ফরমুলার মতো কোনো পরিকল্পনা সরকারের নেই।

ফরিদা আখতার বলেন, গণআন্দোলনে জনগণের যে অভিপ্রায় ব্যক্ত হয়েছে, সেটি রক্ষা করাই আমাদের মূল কাজ। ‘মাইনাস টু’ এসব তো ২০০৭-৮ সালের ওয়ান-ইলেভেনের সময়ের কথা। এটিকে রিপিট করা এই সরকারের এজেন্ডা না। তিনি বলেন, বিএনপি যে অভিযোগ করেছে, তারাই প্রমাণ করুক সরকার মাইনাস টু ফর্মুলার পথে হাঁটছে।

এর আগে রোববার (৩ নভেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা বা চক্রান্ত করতে যাবেন না। এটা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না। এটা কেউ চিন্তাও করবেন না। একবার বিরাজনীতিকরণের ‘মাইনাস টু’ করার চেষ্টা করা হয়েছিল। আবারও ওই ফর্মুলার মতো ওই রাস্তায় যাওয়ার কথা কেউ চিন্তাও করবেন না।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৩ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৩ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৩ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৩ দিন আগে