প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপিতে যোগ দেওয়া বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বশির আহমেদ সবুজকে ‘মীরজাফর’ আখ্যা দিয়েছিল জাতীয় পার্টি। দলের (একাংশ) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের নির্দেশে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন— তার এমন বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিহিত করে জাতীয় পার্টির ফেসবুক পেজে এক বিবৃতি দেওয়া হয়েছিল। তবে এর কিছুক্ষণের মধ্যেই সেটি আবার প্রত্যাহার করে নিয়েছে দলটি।
গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কামারখালি কলেজ মাঠে বরিশাল-৬ আসনের বিএনপি প্রার্থী আবুল হোসেন খানের নির্বাচনি জনসভায় বিএনপিতে যোগ দেন জাতীয় পার্টি নেতা বশির আহমেদ সবুজ।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে জাতীয় পার্টির ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে দলটির (একাংশ) মহাসচিব সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, বশির আহমেদ সবুজ তার বক্তব্যে দাবি করেছেন যে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের নির্দেশে তিনি বিএনপিতে যোগদান করেছেন— এই দাবি সম্পূর্ণ অসত্য, মিথ্যা ও বানোয়াট এবং এর সঙ্গে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই।
বিবৃতিতে আরও বলা হয়েছিল, “ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বকে জড়িয়ে মিথ্যা বক্তব্য দেওয়া রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। এ ধরনের আচরণের জন্য বশির আহমেদ সবুজকে ‘মীরজাফর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।”
বশির আহমেদ সবুজের ‘এ ধরনের বিশ্বাসঘাতকতা ও অপপ্রচার’ দলের আদর্শ, শৃঙ্খলা ও ভাবমূর্তিকে ক্ষুণ্ন করতে পারবে না উল্লেখ করে জাতীয় পার্টি তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিল।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছিল, জাতীয় পার্টি একটি আদর্শভিত্তিক ও সুসংগঠিত রাজনৈতিক দল। বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দলের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টাকে জাতীয় পার্টি ও জনগণ প্রত্যাখ্যান করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে