প্রতিবেদক, রাজনীতি ডটকম

রওশনপন্থি জাতীয় পার্টির এক কো–চেয়ারম্যানের পদত্যাগ
রওশন এরশাদের জাতীয় পার্টি থেকে কো–চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম (সেন্টু) পদত্যাগ করেছেন। গতকাল সোমবার বিকেলে পার্টির চেয়ারম্যান রওশন এরশাদের কাছে তিনি পদত্যাগপত্র দেন।
এর আগে গত শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাতীয় পার্টির রওশনপন্থিদের কাউন্সিলে শফিকুল ইসলামকে কো–চেয়ারম্যান করা হয়েছিল। রওশন এরশাদের নেতৃত্বে পৃথক কাউন্সিল করার এক দিন পরই পদত্যাগ করেন শফিকুল ইসলাম।
কাউন্সিলে তাকে কো–চেয়ারম্যান করার কথা উল্লেখ করে পদত্যাগপত্রে শফিকুল ইসলাম বলেন, ‘আমার মাধ্যমে এত বড় দায়িত্ব পালন করা সম্ভব নয়। কারণ, আমার পারিবারিক কাজ এবং স্বাস্থ্যগত সমস্যা, উপরন্তু এলাকার মানুষের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে সার্বক্ষণিক ব্যস্ততার মধ্যে থাকতে হয়। এমতাবস্থায় উপরিউক্ত বিষয়গুলোর আলোকে কো–চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছি।’
দল থেকে পদত্যাগ, নাকি কো–চেয়ারম্যান থেকে পদত্যাগ—জানতে চাইলে শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘জাতীয় পার্টির রাজনীতিতে আমি আর নেই। এখন আমি এলাকার মানুষকে সময় দেব।’
শফিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার কাউন্সিলর। জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। গত দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৩ আসন থেকে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে সরকারের সঙ্গে ‘সমঝোতার’ প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু জাতীয় পার্টিকে দেওয়া ২৬ আসনে তাঁর নাম ছিল না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
২ দিন আগে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।
৩ দিন আগে
নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।
৩ দিন আগে
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
৪ দিন আগে