বুয়েটের ছাত্ররা যেন ছাত্র থাকে : জিএম কাদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জিএম কাদের। ফাইল ছবি

বিরোধীদল নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, শিক্ষার মান ঠিক রাখতে না পারলে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কোনো লাভ হবে না। আমাদের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আন্তর্জাতিকভাবে উন্নত ছিল। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বাদে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান কমে যাচ্ছে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির শিক্ষার মান ভালো থাকুক এটা আমরা চাই। বুয়েটের শিক্ষার মান নষ্ট করার চেষ্টা করবেন না।

তিনি বলেন, বুয়েটের ছাত্ররা যেন ছাত্র থাকে। বুয়েটে ছাত্র অবস্থায় আমি রাজনীতিবিদ হয়নি, পাস করে রাজনীতিবিদ হয়েছি। সবার কাছে আহ্বান রাখছি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যেন শিক্ষার পরিবেশ বজায় থাকে।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় যুব সংহতির পরিচিতি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, দেড় লাখ ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মধ্যে ১ লাখ ১০ হাজার ইতোমধ্যেই অকেজো হয়ে পড়েছে। এতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে আড়াই হাজার কোটি টাকা। ১০ বছর মেয়াদি ক্রয়কৃত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ৫ বছরেই শেষ। বাকি ৪০ হাজার ভোটিং মেশিনও অকেজো হওয়ার পথে। বেশির ভাগ ইভিএম-ই এখন অকেজো। শেষ পর্যন্ত ৪ হাজার কোটি টাকার প্রকল্পের অধিন কেনা ইভিএম সম্পদের বিলুপ্তি ঘটতে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা জার্মানির তৈরি দুটি পাইপ কাটারের দাম দেখানো হয়েছে ৯২ লাখ ৯৯ হাজার টাকা। একইভাবে জার্মান কোম্পানির দুটি হাতুড়ির দাম দেখানো হয়েছে ১ লাখ ৮২ হাজার টাকা।

এসব পণ্যের এমন অস্বাভাবিক দাম দেখে চালানটি আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। তারপর এসব পণ্য আমদানিকারক সিপিজিসিবিএল ও পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, শুধু এই দুটি পণ্য নয়, এই চালানের ১৯টি পণ্যই অযৌক্তিক উচ্চমূল্যে আমদানি করা হয়েছে। মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা এ চালানটির আমদানি মূল্য দেখানো হয়েছে ২ দশমিক ৭৫ কোটি টাকা বা ২ লাখ ৫০ হাজার ৮৬৩ মার্কিন ডলার।

বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের দ্বিতীয় নিবাস গড়ায় নতুন করে উৎসাহ জোগাচ্ছে মালয়েশিয়া। মাঝে কড়াকড়ি করলেও এখন বিনিয়োগ টানতে 'মালয়েশিয়া মাই সেকেন্ড হোম (এমএম২এইচ)' কর্মসূচির শর্ত শিথিল করছে দেশটির সরকার। গত ৩১ জানুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়েছেন ৫৬ হাজার ৬৬ জন। এর মধ্যে ৩ হাজার ৬০৪ জন বাংলাদেশি।

বিশেষ বিবেচনায় বৈধভাবে বিদেশে বিনিয়োগের সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক। গত বছরের আগস্ট পর্যন্ত সরকার ও বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এমন বিনিয়োগের অনুমোদন পেয়েছে ১৭ প্রতিষ্ঠান। তবে এরপর থেকে ডলার-সংকটের কারণে বিনিয়োগে নিরুৎসাহিত করা হচ্ছে। সর্বশেষ গত বছরের আগস্টে অনুমোদন পেয়েছে পাঁচটি কোম্পানি। তবে বিদেশে দ্বিতীয় নিবাস গড়ার জন্য কাউকে বিনিয়োগের অনুমতি দেওয়া হয়নি।

তাহলে বাংলাদেশিরা কীভাবে মালয়েশিয়া দ্বিতীয় নিবাস গড়ল। কীভাবে টাকা নিয়ে গেল?

কক্সবাজার উখিয়ায় রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় পাহাড় রক্ষার অভিযান চালাতে গিয়ে মাটি পাচারকারীদের ডাম্পারে মিনি ট্রাক চাপায় খুন হয়েছে বনবীট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান (৩০)। গত শনিবার রাত সাড়ে তিনটার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় ফরিদ আলমের দোকানের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

গতকাল সোমবার (১ এপ্রিল) রাতে ডেমরা বাসষ্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাসে আগুন লেগেছে। রাত ৮টা ৫০ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। রাত পৌনে ১০টার দিকে সেই আগুন নিয়ন্ত্রনে আনে অগ্নিনির্বাপন কর্মীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ডেমরার ধার্মিকপাড়া বাসষ্ট্যান্ড এলকায় দাঁড়িয়ে থাকা লন্ডন এক্সপ্রেসের ১২টিসহ মোট ১৪টি বাস আগুনে পুড়েছে।

আজ সাভারে জেলপুর এলাকায় তেলবাহী লরিতে লাগা আগুড়ে পুড়েছে আরো ৫টি গাড়ি। এঘটনায় একজন মারা গেছেন, আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আরো কয়েকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় মহাসড়কের উভয় পাশে অন্তত ৩ কিলোমিটার যানজন সৃষ্টি হয়েছে।

উপরের ঘটনাগুলি দেশে দূর্ণীতি ও অব্যবস্থাপনার বাস্তবচিত্র বলা যায়। দূর্নীতি হচ্ছে ক্ষমতার অপব্যবহার করে জনগণের অর্থ আত্মসাত। উল্লেখিত ঘটনাগুলোতে যা খরচ দেখানো হয়েছে তা হচ্ছে দুর্নীতির মাধ্যমে অপচয়। সরকার যে অর্থ ব্যয় করে তা হচ্ছে সাধারণ মানুষের অর্থ। অর্থ ব্যবহারে ব্যাপকভাবে দুর্নীতি ও অপচয় করা হচ্ছে।

দেশে মানুষের জীবন ও ব্যক্তিগত সম্পদের নিরাপত্তা নেই। দেশের শাসনকার্যে দৃশ্যমান ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে। শাসনকার্য ভালোভাবে চলছে না, অর্থাৎ সুশাসনের অভাব। সুশাসন হচ্ছে আইনের শাসন ও ন্যয় বিচারভিত্তিক সমাজ ব্যবস্থা। আইনের শাসনের মধ্যে দুটি প্রধান বিষয় গুরুত্বপূর্ণ। এরমধ্যে আইনের চোখে সবাই সমান ও শিষ্টের পালন এবং দুষ্টের দমন। ন্যয়বিচারভিত্তিক সমাজ বলতে বৈষম্য, নিপিড়ন ও নির্যাতনহীন সমাজকে বুঝি।

সরকারের সাথে কিছু লোক আইনের উর্দ্ধে অবস্থান করছে। সাধারণ মানুষের ধারণা, বর্তমান সময়ে দুষ্টের পালন ও শিষ্টের দমন হচ্ছে। প্রতিদিনই দেশে বৈষম্য বাড়ছে, সরকারিভাবেই বৈষম্য তৈরী করা হচ্ছে। সুবিধাবাদী একটি গোষ্ঠীকে নিয়ে সুবিধাভোগী গোষ্ঠী তৈরী করা হচ্ছে। তারা সরকারের সমর্থন করছে এবং ক্ষমতার প্রভাবে জনগণের ওপর নির্যাতন নিপীড়ন করছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৩ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৫ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৫ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২০ ঘণ্টা আগে