নড়াইলে বিএনপির দুপক্ষের সংঘর্ষে দুই ভাই নিহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরমল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চরমল্লিকপুর গ্রামের মৃত সামাদ শেখের দুই ছেলে জিয়াউর শেখ (৪০) ও মিরান শেখ (৩০)।

পুলিশ জানায়, নড়াইল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ ও লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি মাহামুদ খানের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। বুধবার সকালে ফেরদৌস পক্ষের মিরান ও জিয়াউর মাঠের দিকে যাচ্ছিলেন। পথে আইয়ুবের দোকানের সামনে পৌঁছালে মাহামুদ খানের পক্ষের লোকজন তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান। এতে তারা গুরুতর আহত হন। এসময় তাদের ঠেকাতে গিয়ে আহত হন ফেরদৌসের পক্ষের অন্তত পাঁচজন। পরে আহত সবাইকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মিরান ও জিয়াউরকে মৃত ঘোষণা করেন। এদিকে আহতদের মধ্যে ইরান শেখ নামে এক যুবকের পা কাটা গেছে। ইরান নিহত মিরান ও জিয়াউরের আপন ভাই।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

২ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

২ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

২ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

২ দিন আগে