ফ্লাইট সিলেটে, ১৭ বছর পর দেশের মাটিতে তারেক রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১০: ৩৯
তারেক রহমান

দীর্ঘ ৯ ঘণ্টার যাত্রা শেষে লন্ডন থেকে রওয়ানা দেওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইট অবতরণ করেছে সিলেটে। এর মধ্য দিয়ে তারেক রহমানের দীর্ঘ ১৭ বছরের অপেক্ষারও অবসান ঘটেছে। এই ফ্লাইটেরই যাত্রী বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১৭ বছর পর পা রেখেছেন দেশের মাটিতে।

এবার যাত্রাবিরতি শেষে ঢাকার পথে রওয়ানা দেওয়ার পালা। সেখানে সারা দেশ থেকে আসা বিএনপির হাজার হাজার নেতাকর্মী তাকে বরণ করে নেওয়ার অপেক্ষায়। এ যাত্রায় তার সঙ্গী স্ত্রী ডা. জুবায়দা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতি শেষে এটি ঢাকার পথে রওয়ানা হবে। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে দুপুর পৌনে ১২টায়।

বিমানের ফ্লাইটটি সিলেটে অবতরণ করলে তারেক রহমান তার ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট দিয়েছেন। নিজের একটি সেলফি আর তাকে নিয়ে তোলা স্ত্রী জুবাইদা রহমানের তোলা একটি সেলফি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!’

বিমানের ফ্লাইটটি বাংলাদেশের আকাশসীমায় পৌঁছানোর পরও স্ট্যাটাস দিয়েছিলেন তারেক রহমান। বিমানের জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা অবস্থার ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে।’

বিমান ও বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ফ্লাইটটি সিলেটে এক ঘণ্টার একটি যাত্রাবিরতি নেবে। সিলেটে যাত্রা বিরতির পর বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১২টার মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে। ঢাকায় নেমে একাধিক কর্মসূচি আছে তার।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১১ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১২ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৩ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৭ ঘণ্টা আগে