তারেক রহমান বেলুন, সুঁইয়ের টোকায় ফুস হয়ে যাবে: পাটোয়ারী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বেলুনের সঙ্গে তুলনা করেছেন ঢাকা-৮ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘সরকার মনে করে, সে (তারেক রহমান) কোনো পারমাণবিক বোমা। আরে, তারেক রহমান একটা বেলুন— একটা সুঁই দিয়ে একটু টোকা দিবেন, এইটা ফুস হয়ে যাবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে জুলাই ঐক্যের আয়োজনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ‘র‌্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দিন পাটোয়ারী তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন। বলেন, ‘সরকার একটা ভয় পাচ্ছে তারেক রহমানকে নিয়ে। এই তারেক রহমানের চাপে সরকার ব্যালেন্স হারায়া ফেলায়, কখনো আমাদের ওপর অস্ত্র চালায়, কখনো সরকার নিজের ওপরও অস্ত্র চালায়।’ এরপরই তারেক রহমানকে বেলুনের সঙ্গে তুলনা করেন তিনি।

এর আগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানানো হয় জুলাই ঐক্যের এ কর্মসূচিতে।

এ হামলার নিন্দা জানিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, প্রশাসনের কিছু অতি উৎসাহী সদস্য শাহবাগে অবস্থানরত সাধারণ মানুষ ও ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে গরম পানি নিক্ষেপ করেছে। আমরা এ হামলার সুষ্ঠু তদন্ত এবং আহতদের সুচিকিৎসা দাবি করছি।

ওসমান হাদি হত্যার বিচার দাবি করে এনসিপির এই নেতা বলেন, ওসমান হাদি ভাইয়ের বিচারের দাবিতে দীর্ঘ ৫৫ দিন ধরে আন্দোলন চললেও সরকার কোনো ভ্রূক্ষেপ করছে না। বরং আন্দোলনকারীদের ‘কিলিং জোনে’ ঠেলে দিচ্ছে। আমরা সতর্ক করে দিয়ে বলতে চাই, ইনকিলাব মঞ্চের ‘রয়েল বেঙ্গল টাইগারদের’ ওপর পুনরায় হামলা হলে বাংলাদেশের মানুষ বসে থাকবে না।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, বর্তমান বাংলাদেশে সাংবাদিকদের কোনো নিরাপদ জায়গা নেই। একদিকে যেমন তাদের বেতন দেওয়া হচ্ছে না, অন্যদিকে রাজপথে তাদের পিটিয়ে রক্তাক্ত করা হচ্ছে।

নির্বাচন কমিশন ও চলমান রাজনৈতিক সমঝোতা নিয়ে প্রশ্ন তুলে পাটওয়ারী বলেন, বর্তমান নির্বাচন কমিশন দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের মনোনয়ন বাতিল করার কথা থাকলেও তারা দুর্নীতিবাজদের সংসদে যাওয়ার পথ প্রশস্ত করছে। এই নির্বাচন আসলে একটি সিলেকশন, যার মাধ্যমে তারেক রহমানকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ওসামান হাদির মতো লাখ লাখ উত্তরসূরী বাংলাদেশে তৈরি হয়েছে, যারা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ঘুম হারাম করে দেবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘অপরাধের বিরুদ্ধে প্রয়োজন শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন’

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রতিক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনের ভয়াবহ প্রতিফলন।

২ দিন আগে

থেরাপি নিচ্ছি, সুস্থ হলেই দেশে ফিরব— মালয়েশিয়া থেকে মির্জা আব্বাস

শারীরিক অবস্থা এখন কেমন— জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, 'আছি মোটামুটি। এখনও চিকিৎসার মধ্যে আছি, থেরাপিউটিক সেশনগুলো চলছে। দেশবাসীকে আমার জন্য দোয়া করতে বলবেন। সবার কাছে আমি দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি।'

৩ দিন আগে

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে কার্যকর করারোপ প্রয়োজন: পানিসম্পদ মন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকরভাবে করারোপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রস্তাবিত তামাক কর বাস্তবায়নের মাধ্যমে অর্জিত রাজস্ব দেশের স্বাস্থ্য খাত শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৩ দিন আগে

এদেশের মানুষ কখনোই জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

ধর্মের নামে রাজনীতি করে জনগণের ভালোবাসা পাওয়া যায় না মন্তব্য করে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াতে ইসলামী কখনোই ক্ষমতায় আসতে পারবে না । ১৯৭১ সালে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা মানুষের ওপর অত্যাচার-নিপীড়ন চালিয়েছিল, এদেশের মানুষ সেই স্বাধীনতাব

৩ দিন আগে