ছাত্র-জনতার বিক্ষোভ

যার কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন শেখ হাসিনা

ডেস্ক, রাজনীতি ডটকম

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

শনিবার (১৮ প্রকাশিত) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি স্থিতিশীল করার জন্য সামরিক বাহিনী একটি ‘লকডাউন’ ঘোষণা করার পরিকল্পনা করেছিল, যাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়।

গত ৫ আগস্ট, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন এবং সেখানে অবস্থান করছেন। তবে ভারত সরকার এখন পর্যন্ত শেখ হাসিনাকে কোন স্ট্যাটাসে আশ্রয় প্রদান করা হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি।

প্রতিবেদনটিতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, শেখ হাসিনার ক্ষমতাচ্যুত সরকারের সময় তারা গণভবনে উপস্থিত ছিলেন এবং ছাত্র বিক্ষোভের সমাধান খুঁজতে আলোচনা চালাচ্ছিলেন। তবে কিছু সদস্য মনে করেছিলেন, শেখ হাসিনার আকস্মিক পদত্যাগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে, যার কারণে তারা লকডাউন পরিকল্পনা করেন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ঢাকার পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়ে যায়, যখন শেখ হাসিনা চীনে যাওয়ার পর তার সরকারের বিরুদ্ধে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভ তীব্র হয়।

নওফেল জানান, ছাত্ররা যখন ‘এক দফা দাবি- শেখ হাসিনার পদত্যাগ’ দাবি করছিল, তখন তাকে শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনা করতে বলেছিলেন। তবে বিক্ষোভ তীব্র হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান বলেও জানান।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রিজভী

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

১ দিন আগে

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১ দিন আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

২ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

২ দিন আগে