প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর চম্বল ইউনিয়নের আওয়ামী লীগের আহ্বায়ক ও চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা শেষে গণভবনের গেটে সাংবাদিকদের দলের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পিটার হাসকে নিয়ে মুজিবুল হক চৌধুরীর দেয়া বক্তব্যকে ‘শিষ্টাচার বহির্ভূত’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে শিষ্টাচারবহির্ভূত, অশোভন যে বক্তব্য দিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হচ্ছে। তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বাঁশখালীর চম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা আমরা নেব। এ ধরনের ‘শিষ্টাচারবহিভূত’ আচরণ করা মোটেও উচিত নয়।’
তিনি বলেন, ‘সম্মানিত ব্যক্তি— তিনি কূটনীতিক হোক, আর যেই হোক, তার বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য হতে পারে না। দলীয় প্রধানের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।
২ দিন আগে
রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।
৩ দিন আগে
বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ
৪ দিন আগে
সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৪ দিন আগে