ফজলুর রহমান নিজের অবদান বলতে গিয়ে অন্যদের ছোট করেছেন: জামায়াত আমির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৮: ০৪

জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্কের জেরে মুখোমুখি অবস্থানে দেখা গেছে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এবং জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে।

আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য দিতে গিয়ে ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ বাংলাদেশ জামায়াতে ইসলামী করতে পারে না, আর শহিদ পরিবারের কেউ করলে তা ‘দ্বিগুণ অপরাধ’ হিসেবে বিবেচিত হবে।

এ সময় তার বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলীয় সদস্যরা হট্টগোল শুরু করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।

পরে এর জবাবে বক্তব্য দিতে উঠে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, 'ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানিত ব্যক্তি। তবে নিজের অবদান তুলে ধরতে গিয়ে তিনি অন্যদের অবদানকে হাতুড়িপেটা করেছেন, যা সমীচীন নয়।'

তিনি আরও বলেন, 'আমি শহিদ পরিবারের সন্তান। আমি জামায়াত করব— এটি আমার সাংবিধানিক অধিকার। রাজনীতি করতে আমাকে কারও কাছ থেকে অনুমতি নিতে হবে না।'

রাজনীতি/একে

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না: রুহুল কবির রিজভী

'জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম'-এর নতুন কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে রিজভী বলেন, বর্তমান সরকার এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ সব সংকট কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

২ দিন আগে

'ছায়া-বাজেট প্রণয়ন কমিটি' করল এনসিপি

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বাংলামোটরস্থ রূপায়ন ট্রেড সেন্টারে অবস্থিত দলটির অস্থায়ী কার্যালয় থেকে এই কমিটির কার্যক্রম পরিচালিত হবে। জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক ও স্বচ্ছ অর্থনৈতিক মডেল তৈরি করাই এই কমিটির মূল লক্ষ্য।

৩ দিন আগে

মির্জা ফখরুল আওয়ামী ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলেছেন: জামায়াত

শনিবার (২৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি নিন্দা জানিয়ে বলেন, বিএনপি মহাসচিব বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পুরোপুরি রাজনৈতিভাবে নির্মূল করার হুমকি দিয়ে যে অসাংবিধানিক, অনাকাঙ্ক্ষিত এবং অশোভন বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য গণতন্ত্রের ভাষা নয়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়ে তিনি পতিত আওয়ামী ফ্

৩ দিন আগে

জাতীয় যুবশক্তির নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে যারা

সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলামকে সভাপতি ও প্রকৌশলী ফরহাদ সোহেলকে সাধারণ সম্পাদক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির ৭ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

৩ দিন আগে