জাগপা-এনডিপি-বাজপার সঙ্গে জামায়াতের মতবিনিময়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাগপা, এনডিপি ও বাজপার সঙ্গে বৃহস্পতিবার মতবিনিময় সভা করে জামায়াতে ইসলামী। ছবি: সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ও বাংলাাদেশ জনজোট পার্টির (বাজপা) সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গণমাধ্যমে পাঠানো জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মতবিনিময় সভার কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সভায় অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে দেশ ও দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন চার দলের নেতারা।

মতবিনিময় সভায় অন্যতম আলোচ্য বিষয় ছিল নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ, যেটিকে সভায় উপস্থিত নেতারা গতানুতিক বলে অভিহিত করেন।

এ ছাড়া সংস্কার, বিচার কার্যক্রম ও জুলাই জাতীয় সনদ ২০২৫-এর আইনি ভিত্তি নিয়ে আলোচনা হয় সভায়। পাশাপাশি জুলাই সনদের আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করেন চার দলের নেতারা।

সভায় জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও মাওলানা আনম শামসুল ইসলাম; সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল।

জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ মো. সফিকুল ইসলাম, মো. হাসমত উল্লাহ ও গণসংযোগ সমন্বয়ক মো. নজরুল ইসলাম বাবলু উপস্থিত ছিলেন মতবিনিময়ে।

এনডিপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান কে এম আবু তাহের, মহাসচিব এইচ এম আবু সাঈদ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাবেদ, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর হোসেন ও শাহ নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম হাওলাদার, প্রচার ও দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জনি, নির্বাহী সদস্য জাকির হোসেন ও মোফাজ্জল হোসেন, কৃষ্টিয়া জেলা সভাপতি আতিকুল ইসলাম কবির ও ছাত্রবিষয়ক সম্পাদক মো. আরিফ হোসেন।

অন্যদিকে বাংলাদেশ জনজোট পার্টির চেয়ারম্যান মুজাম্মেল সিরাজী, উপদেষ্টা আল-হাজ্জ হারুন অর রশিদ খাঁন, মুখ্য সংগঠক মতিউর রহমান ও পর্যটনবিষয়ক সম্পাদক হুমায়েদ আবির এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বাজেটে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, জাতি হতাশ: জামায়াত

হামিদুর রহমান আযাদ বলেন, বিএনপি সরকারের প্রথম এই বাজেটে ‘জুলাই গণঅভ্যুত্থানের’ প্রকৃত আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি। এই বাজেট দেশবাসীকে চরমভাবে হতাশ করেছে।

৪ দিন আগে

এ বাজেট চানাচুরের মতো— খেতে ভালো, পুষ্টিগুণ নেই: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, সরকার সুন্দর কথা বলছে। তবে বাজেট নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছি না। ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দেখানো হচ্ছে। আসলে এটি ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট। এই বাজেট চানাচুরের মতো— খেতে ভালো লাগবে, কিন্তু পুষ্টিগুণ নেই।

৪ দিন আগে

রাষ্ট্র সংস্কারে অংশীদারিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা অনিবার্য: জেএসডি

প্রখ্যাত রাজনৈতিক চিন্তাবিদ ও স্বাধীনতার অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা রাষ্ট্র সংস্কার ও অংশীদারিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন।

৬ দিন আগে

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশ, সুশাসন, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়। উভয়পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও বোঝাপড়ার ভিত্তিতে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

৬ দিন আগে