বিএনপির ৩০ নেতাকে বহিষ্কার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ময়মনসিংহে দলীয় নির্দেশনা অমান্য করায় বিএনপির ৩০ নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারাদেশের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ময়মনসিংহ উত্তর জেলাধীন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান, সাজ্জাদ হোসেন খান হীরা, আ ন ম সাদেকুর রহমান নঈম, উপজেলা বিএনপির সদস্য মো. নুরুল আলম (নূর এ আলম), মো. সুজারুল ইসলাম ফকির, এখলাস উদ্দিন ও হাবিবুর রহমান; হালুয়াঘাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বিপ্লব, মোল্লা মো. আলী সাবরী মনি (মোল্লা মনির), আবুল কাশেম মেম্বার, পৌর বিএনপির সদস্য মো. মতিউর রহমান, মো. শরিফুল আলম, মো. হাবিবুর রহমান; ধোবাউড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কাছিম উদ্দিন বিশ্বাস, মো. নজরুল ইসলাম দুলাল, মো. মঞ্জুরুল হক, মো. মেজবাহ উদ্দিন মামুন ও মো. আব্দুস শহিদ মিয়া; ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্য মো. ওয়াজেদ আলী মাস্টার, মো. আজিজুল হক, মো. আব্দুর রশিদ মেম্বার, মো. কবিরুল ইসলাম টিটুল, খন্দকার আক্কাছ আলী, মো. শাখাওয়াত হোসেন, মো. আব্দুল হামিদ, মো. শামীম মিয়া, মো. মাসুদ সরকার, মো. মোশারফ হোসেন, মো. মারফত আলী ও মো. কামাল সরকারকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ বলেন, আমাদের দলীয় প্রার্থীর বিরুদ্ধে যেসব নেতাকর্মী কাজ করছিল তাদের তালিকা করে কেন্দ্রে পাঠানো হয়। তারই পরিপ্রেক্ষিতে এ বহিষ্কার করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পরিকল্পনাহীনতা থেকে সংকট জ্বালানি-বিদ্যুতের, উত্তরণে ১৫ প্রস্তাব নাহিদের

বিএনপি নিজেই নিজের নির্বাচনি ইশতেহারের খেলাপ করছে অভিযোগ করে নাহিদ লিখেছেন, ‘বিএনপির ৩১ দফা ও নির্বাচনি ইশতেহারে স্পষ্ট প্রতিশ্রুতি ছিল— বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতে দায়মুক্তি আইনসহ সব কালাকানুন বাতিল হবে। কারণ পতিত ফ্যাসিবাদী সরকার এই দায়মুক্তির আড়ালেই কুইক রেন্টাল ও আইপিপির নামে ক্যাপাসিটি চার

১৬ ঘণ্টা আগে

জিয়া-খালেদার বিএনপি নয়, এই বিএনপি জনগণের গলার কাঁটা: পাটওয়ারী

সরকার গঠনের পর মাত্র পাঁচ মাস পেরিয়েছে বলে অনেকেই বিএনপিকে নিয়ে এখনই কঠোর সমালোচনা করার পক্ষে নন— এমন অভিমতের সঙ্গে ভিন্নমত পোষণ করে পাটওয়ারী লিখেছেন, ‘অনেকেই বলছেন, মাত্র পাঁচ মাস হয়েছে, তাদের আরও সময় ও সুযোগ দেওয়া উচিত। আমি মোটেই একমত নই। কারণ গণঅভ্যুত্থানের পর থেকেই তাদের কর্মকাণ্ড ও রাজনৈতিক চরি

১৭ ঘণ্টা আগে

কোকোর জন্মদিন, বনানী কবরস্থানে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা

১ দিন আগে

একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেওয়ার অপচেষ্টা করছে: রিজভী

১ দিন আগে