প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের চক্রান্ত যেকোনো মূল্যে প্রতিরোধ করতে দলীয়প্রধান শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা শেষে গণভবনের গেটে সাংবাদিকদের দলের এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভণ্ডুল করার যে চক্রান্ত এখন চলছে এটা আমাদের যেকোনো মূল্যে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে এবং এদের পরাজিত করতে হবে। এটা একটা নির্দেশনা আছে।’
তিনি বলেন, ‘আমাদের সভাপতি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন যে- বিএনপির নেতৃত্বে যে অগ্নিসংযোগ, অগ্নিসন্ত্রাস, বাস পরিবহনে আগুন এসব নাশকতা চলছে দেশের বিভিন্ন জায়গায়। প্রায় প্রতিদিনই বাস পোড়াচ্ছে। এসব নাশকতার জবাবে আমাদের নেতাকর্মীরা দেশে সতর্ক পাহারাই রয়েছে। তাদের আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। আমাদের যে আটটি বিভাগীয় কমিটি আছে সেসব কমিটি আরও সক্রিয় হয়ে প্রত্যেক বিভাগ, জেলায় গিয়ে তারা এই সতর্ক পাহারার বিষয়টা জোরদার করার তৃণমূলকে সুসংগঠিত করবে।’
ওবায়দুল কাদের বলেন, সভায় মূলত আসন্ন নির্বাচন-সংক্রান্ত আলাপ-আলোচনা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হচ্ছেন আমাদের সভাপতি প্রধানমন্ত্রী। এখানে কো-চেয়ারম্যানের পদ আছে, সেটা এখনো পূরণ হয়নি। আমি পার্টির সেক্রেটারি হিসেবে সদস্য সচিবের দায়িত্ব পালন করব।’
‘এছাড়া আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদ, উপদেষ্টা কমিটি, আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের উত্তর-দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদক, তারা এ কমিটিতে থাকবে।’ যোগ করেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয় দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করব। আগে মনোনয়ন ফরম ৩০ হাজার টাকা ছিল, এবার তাদের ৫০ হাজার টাকা দিতে হবে। দলীয় মনোনয়ন কেউ চাইলে অনলাইনেও সংগ্রহ ও জমা করতে পারবে।’
বিএনপির বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ভালো করেই জানে এ নির্বাচনে তাদের জেতার কোনো সম্ভাবনা নেই। দেশের জনগণ তাদের আন্দোলনে সম্পৃক্ত হয়নি। তাদের নেতাকর্মীর আন্দোলনে হয়েছে। আমাদের দেশে আন্দোলন ব্যর্থ হলে নির্বাচনে বিজয়ী হওয়ার কোনো রেকর্ড নেই। এটা হলো বাস্তব।’

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।
৩ দিন আগে
বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ
৪ দিন আগে
সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৪ দিন আগে
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৪ দিন আগে