বিদেশে পাচারের টাকা দিয়ে ১০০ পদ্মা সেতু নির্মাণ করা যেত: মঈন খান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত ১৫ বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে সেই টাকায় ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা যেত।

শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে 'গত ১৫ বছরের ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ব্যাংক বীমা লুটপাট বর্তমান সংকট এবং উত্তরণ' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সভা আয়োজন করে জাতীয়তাবাদী ব্যাংক বিমা পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটি ঢাকা।

ড. আব্দুল মঈন খান বলেন, 'স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। গত ১৫ বছর লুটপাট করে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। বাংলাদেশের দরিদ্র খেটে খাওয়া মানুষের এই টাকা বিদেশে পাচার হয়েছে। পদ্মা ব্রিজ তৈরি করতে শেখ হাসিনার সরকার বেশিরভাগ টাকার লুটপাট করে নিজেরা ভাগ করে নিয়েছেন।'

তিনি বলেন, 'শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন - রাজনীতি মানুষের জীবনে কোনো আবেদন রাখবে না, যদি না সেই রাজনীতি মানুষের জীবনধারার ভাগ্য উন্নয়নে অবদান রাখতে না পারে। এদেশের দরিদ্র মানুষের যদি ভাগ্যের উন্নয়ন না হয়, তাদের অর্থনৈতিক উন্নয়ন না হয়, তারা যদি একটি সুন্দর জীবন নিয়ে গড়ে উঠতে না পারে তাহলে এই রাজনীতি মূল্যহীন।'

মঈন খান বলেন, 'এদেশের কোটি কোটি মানুষের আজ জাতি ধর্ম নিয়ে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে। তারা এমনভাবে জীবনযাপন করবে যাতে তাদের পেটের ক্ষুধা নিয়ে চিন্তা করা লাগবে না।'

তিনি আরও বলেন, 'শেখ হাসিনা সরকার বিগত ১৫ বছরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়েছেন। তবে একটি অপবাদ দিতে পারেননি যে শহিদ প্রেসিডেন্ট দুর্নীতিবাজ এবং অসৎ মানুষ ছিলেন। আমাদের সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে হবে এটা যদি করতে না পারি তাহলে আমরা কখনোই বাংলাদেশকে উন্নতি করতে পারব না।'

মঈন খান বলেন, 'আমরা যত সংস্কার করি না কেন, যতক্ষণ আমরা সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে পারব না, কোনো লাভ হবে না। তাই সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতিমুক্ত করতে হবে। আমরা যদি দেশের গরীব মানুষের জন্য কাজ করি তাদের উন্নয়নের জন্য কাজ করি, তাহলেই আমাদের দেশের উন্নয়ন হবে, দেশের অর্থনীতির উন্নতি হবে।'

আয়োজক সংগঠনের সভাপতি এম ওয়াহিদ মজুমদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন ও মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৬ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৬ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৬ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৮ দিন আগে