ধর্মান্ধতায় নয়, ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ধর্মান্ধতার রাজনীতিতে নয়, বরং ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতিতে বিশ্বাস করে। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য—যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান সবার পরিচয় হবে একটিই, তা হলো বাংলাদেশি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় খ্রিষ্টান সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের প্রত্যেক নাগরিকের মূল পরিচয়ের ভিত্তি। সংবিধান অনুযায়ী বাংলাদেশে বসবাসকারী সবাই সমান অধিকারসম্পন্ন নাগরিক এবং ধর্ম কিংবা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। সব ধর্মের মানুষ যেন নিরাপদে নিজ নিজ উপাসনালয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারে, তা নিশ্চিত করাই একটি দায়িত্বশীল রাষ্ট্রের কাজ। বিএনপি অতীতেও এই নীতিতে বিশ্বাস করেছে এবং ভবিষ্যতেও তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকবে।

অতীতের সাম্প্রদায়িক সহিংসতার প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, যারা আগে উপাসনালয়ে হামলা বা ধর্মীয় সহিংসতায় জড়িত ছিল, তাদের পরিচয় জাতির অজানা নয়। এ ধরনের শক্তি রাষ্ট্রক্ষমতায় গেলে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সব ধর্ম ও বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশি পরিচয়ের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি গঠনই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। ধর্মীয় সহনশীলতা, সাম্য ও মানবিক মূল্যবোধের ওপর দাঁড়িয়েই দেশকে এগিয়ে নিতে চায় দলটি।

এদিকে, একই দিন বিকেলে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার-৩ আসনের বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজলের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে সালাহউদ্দিন আহমেদের।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সুষ্ঠু নির্বাচন নিয়ে নাহিদ ইসলামের শঙ্কা

ঢাকা-১১ আসনের ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে তাদের শঙ্কা রয়েছে।

৯ ঘণ্টা আগে

জামায়াতকে ভোট দেওয়া ‘জায়েজ’ হবে না, ‘জিহাদ’ ঘোষণা হেফাজত আমিরের

জামায়াতে ইসলামীর আদর্শ ও কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করে দেশবাসীকে তাদের ভোট দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। জামায়াতকে ‘ইসলামের শত্রু’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে ‘জিহাদ’ করার ঘোষণাও দিয়েছেন তিনি।

৯ ঘণ্টা আগে

বিএনপির ইশতেহারে ‘সবার আগে বাংলাদেশ’, ৯ প্রতিশ্রুতি

বিএনপি তাদের এই ইশতেহারকে পাঁচটি ভাগে বিভক্ত করেছে। এগুলো হলো— রাষ্ট্রব্যবস্থা সংস্কার; বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন; ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার; অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন; এবং ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি।

৯ ঘণ্টা আগে

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সূর্য উঠবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ এক নতুন ইতিহাস, আজকে নতুন নেতৃত্ব। সেই নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সমগ্র জাতি আজ উন্মুখ হয়ে আছে। নতুন নেতৃত্ব জটিল রাজনৈতিক বাস্তবতায় নতুন বার্তা নিয়ে আসবেন। তার নেতৃত্বে বাংলাদেশে নতুন সূর্য উঠবে।

১১ ঘণ্টা আগে