প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামীর বাংলাদেশ গড়তে হলে দেশের প্রতিটি খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, বিগত সরকারের আমলে ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতে ব্যাপক দলীয়করণ হয়েছিল, যার কারণে আর্থিক খাতের এ করুণ অবস্থা। দেশে ব্যাংকিং সেক্টরে বিগত দিনে লুটপাটের মহোৎসব চলেছে। যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছেন তারা লাভবান হয়েছেন, কিন্তু কোম্পানির কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ইন্স্যুরেন্স খাতে অনিয়মের চিত্র তুলে ধরে তিনি বলেন, ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা টাকা রেখেছেন, অনেক কোম্পানি টাকা ফেরত দিতে পারছে না। এ রকম ২০টি কোম্পানি আছে দেশে। যারা লুটপাট করেছে... সেইসব ইন্স্যুরেন্স কোম্পানির অবস্থাগুলো আজ ভেবে দেখুন। আগামী দিনে ক্ষমতায় আসলে আমরা এটা চলতে দেব না। এইসব জায়গায় বড় সংস্কার করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে এতগুলো ইন্স্যুরেন্স কোম্পানির দরকার ছিল কিনা? বিগত সরকার দলীয় বিবেচনায় অনেক ইন্স্যুরেন্স কোম্পানিকে অনুমোদন দিয়েছে। দলীয় বিবেচনায় ব্যাংক-বীমা দেওয়া হলে অর্থনীতি টিকে থাকতে পারে না।
বিএনপি ক্ষমতায় গেলে আর্থিক খাত থেকে দলীয়করণ দূর করা হবে জানিয়ে আমীর খসরু বলেন, এই খাতে বড় ধরনের সংস্কার করা হবে, স্বচ্ছতা নিশ্চিত করতে আর্থিক সেক্টর দলীয়করণমুক্ত করা হবে।
এ সময় তিনি পুনর্ব্যক্ত করেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে সব সেক্টরে জবাবদিহিতা প্রতিষ্ঠা অপরিহার্য।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।
৪ দিন আগে
প্রস্তাবিত এ বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটি বলছে, বজেটের আকার বড় দেখানোর জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে। এই বিশালাকৃতির বাজেট অবাস্তব এবং কোনোভাবেই অর্জনযোগ্য নয়।
৫ দিন আগে
এক বিবৃতিতে সিপিবির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, প্রস্তাবিত বাজেট অনেক বড় অঙ্কের, কিন্তু একই সঙ্গে বাস্তবায়নের ক্ষেত্রে অসার বা ফাঁকা বলে প্রতিভাত হচ্ছে। মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো ও নতুন কর্মসংস্থান তৈরির কোনো আশাবাদ প্রস্তাবিত বাজেটে দেখা যাচ্ছে না। এই বাজেট বৈষম্য বৃদ্ধি করবে।
৫ দিন আগে
হামিদুর রহমান আযাদ বলেন, বিএনপি সরকারের প্রথম এই বাজেটে ‘জুলাই গণঅভ্যুত্থানের’ প্রকৃত আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি। এই বাজেট দেশবাসীকে চরমভাবে হতাশ করেছে।
৬ দিন আগে