শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে : নাহিদ ইসলাম

সুনামগঞ্জ প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এমন একটা দেশে আমরা বসবাস করি, যেখানে বাসের ও বিমানের ফিটনেস থাকে না। মানুষের ফিটনেস থাকে না, এমনকি রাষ্ট্রেরও ফিটনেস থাকে না।

তিন বলেন, শেখ হাসিনা আমাদের ওপর একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। এটা আমাদের দায়িত্ব।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আপনাদের সন্তানরা যারা রাস্তায় জীবন দিয়েছে, তাদের আকাঙ্খা পূরণের জন্য হলেও এই রাষ্ট্রের ফিটনেস আমাদের তৈরি করতে হবে। এই রাষ্ট্রের মেরামত আমাদের করতে হবে। আর সেই রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়ের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চেলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জেলার যুগ্মসমন্বয়ক আবু ছালেহ নাসিম প্রমুখ। পথসভায় স্বাগত বক্তব্য দেন জেলা এনসিপির প্রধান সমন্বয়ক হাছন রাজারপ্রপৌত্র দেওয়ান সাজাউর রাজা চৌধুরী।

উল্লেখ্য, এনসিপির কেন্দ্রীয় নেতারা বৃহস্পতিবার দিবাগত রাতে সুনামগঞ্জে এসে সার্কিট হাউসে ওঠেন। শুক্রবার দুপুরে শহরের কেন্দ্রীয় মডেল জামে মসজিদে জুমার নামাজ শেষে সেখান থেকে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে পৌঁছায়। সেখানে বেলা ৩টায় পথসভা করেন দলটির নেতারা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে