প্রথমবার সব জাতিগোষ্ঠীকে নিয়ে নববর্ষ উদ্‌যাপনের উদ্যোগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পহেলা বৈশাখের মঙ্গল শোভযাত্রা। এ বছর বাঙালি ছাড়াও সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণে শোভাযাত্রা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। ফাইল ছবি

প্রথমবারের মতো সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণে জাতীয়ভাবে বাংলা নববর্ষ উদ্‌যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ আয়োজনে সবার অংশগ্রহণে থাকবে একটি অন্তর্ভুক্তিমূলক শোভাযাত্রা। এ আয়োজন বাস্তবায়নে একটি আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বান করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ১৪ এপ্রিল দিনটি বঙ্গাব্দ বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন। পহেলা বৈশাখ দিনটিতে বাঙালিরা নানা আয়োজনে নববর্ষ উদ্‌যাপন করে থাকে। এ দিন দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় শোভাযাত্রা, যা মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত। এ ছাড়া অনেক এলাকাতেই মেলা হয়, থাকে আরও নানা আয়োজন।

একই দিনে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোরও বর্ষবরণের নানা আয়োজন থাকে। দেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধান প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে ত্রিপুরারা বৈসুব, বৈসু বা বাইসু; মারমারা সাংগ্রাই; এবং চাকমা ও তঞ্চঙ্গ্যারা বিজু নামে বর্ষবরণের উৎসব পালন করে থাকে। পাহাড়িদের বর্ষবরণের আয়োজনকে এই তিন উৎসবের প্রথম বর্ণ নিয়ে ‘বৈসাবী’ নামেও অভিহিত করা হয়।

এর বাইরেও অন্য জনগোষ্ঠীগুলোও নিজেদের মতো করে বর্ষবরণের উৎসব করে থাকে। কিন্তু এবার জাতীয়ভাবেই সব জাতিগোষ্ঠীর উপস্থিতি নিশ্চিত করে বর্ষবরণের উদ্যোগ নিয়েছে সরকার।

প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টে বলা হয়েছে, সরকার জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ ১৪৩২ উদ্‌যাপন উপলক্ষ্যে একটি আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজন করছে। এ বছর বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক নববর্ষ শোভাযাত্রার আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

পোস্টে বলা হয়েছে, আগামী রোববার (২৩ মার্চ) দুপুরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা হবে। ওই সভাতেই নববর্ষের শোভাযাত্রাসহ অন্যান্য আয়োজন নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৪ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৫ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৬ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২০ ঘণ্টা আগে