মাদুরোর মুক্তির দাবিতে উত্তাল ভেনেজুয়েলা, সমর্থকদের বিক্ষোভ

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটকের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজধানী কারাকাস। রোববার (৪ জানুয়ারি) ভোর থেকেই মাদুরো সরকারের অনুগত হাজার হাজার সমর্থক রাজপথে নেমে তার মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন।

মাদুরোপন্থী হিসেবে পরিচিত কারাকাসের মেয়র কারমেন মেলান্দেজ সরাসরি এই বিক্ষোভে যোগ দিয়েছেন। বিক্ষোভ সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এই ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে বলেন, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে যুক্তরাষ্ট্র আইনসংগতভাবে আটক করেনি, বরং তাদের "অপহরণ" করে নিয়ে যাওয়া হয়েছে।

বিক্ষোভকারীরা কারাকাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। রাজধানীজুড়ে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতির মধ্যেই মাদুরো সমর্থকদের এই কর্মসূচি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে দেশটিতে চালানো যুক্তরাষ্ট্রের এক রক্তক্ষয়ী সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশাপাশি বেসামরিক নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের ঘটনাকে বিশ্ব রাজনীতির জন্য একটি ‘বিপজ্জনক নজির’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি একে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে ইঙ্গিত দিয়েছেন। এই নজিরবিহীন পরিস্থিতিতে উদ্ভূত সংকট নিয়ে আলোচনার লক্ষ্যে আগামী সোমবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

মার্কিন বাহিনী 'ডেল্টা ফোর্স' অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে। নিউ ইয়র্ক টাইমসের তথ্যানুযায়ী, 'মাদক-সন্ত্রাসবাদে'র অভিযোগে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে কারাকাস থেকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। বর্তমানে ব্রুকলিনের একটি ডিটেনশন সেন্টারে বন্দি মাদুরোকে হাতকড়া পরা অবস্থায় দেখা গেছে। আটকের পর নিউ ইয়র্কে মাদুরোকে হাতকড়া পরিয়ে হাঁটিয়ে নেওয়ার একটি ভিডিও প্রকাশিত হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

একদিন মুসলমানরাই নেতানিয়াহুকে উচিত শিক্ষা দেবে: এরদোয়ান

এরদোয়ান বলেন, ধর্মীয় উৎসবগুলো মূলত সামাজিক বন্ধন, পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সংহতিকে শক্তিশালী করার দিন। তবে এবার গাজা উপত্যকার চলমান পরিস্থিতি তুরস্কসহ পুরো বিশ্বের মুসলমানদের ঈদ উদ্‌যাপনে বিষাদের ছায়া ফেলেছে।

২০ ঘণ্টা আগে

হামাসের নতুন সামরিক প্রধান মোহাম্মদ ওদেহ-ও নিহত— দাবি ইসরায়েলের

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় গাজা সিটির পশ্চিমাঞ্চলের রিমাল এলাকায় এ হামলা চালায় ইসরায়েল। হামাস প্রশাসনের অধীনে উদ্ধার কার্যক্রম পরিচালনাকারী গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানায়, হামলায় কয়েকজন হতাহত হয়েছেন।

১ দিন আগে

হজযাত্রীরা মিনার পথে, সৌদি আরবে পালিত হচ্ছে ঈদুল আজহা

ফজরের নামাজের পর বুধবার সকালে হাজিরা মিনার উদ্দেশে রওনা হয়েছেন। মিনায় গিয়ে তারা জামারাত আল-আকাবায় শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপ করবেন। এ জন্য মুজদালিফা থেকেই ছোট ছোট পাথর সংগ্রহ করেছেন অনেক হজযাত্রী।

১ দিন আগে

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১, অভিযান বিস্তারের হুঁশিয়ারি নেতানিয়াহুর

নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে আমরা এক মুহূর্তের জন্যও যুদ্ধ থামাচ্ছি না। সামনে আরও অনেক কিছু আসছে। ইসরায়েলের নাগরিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

১ দিন আগে