ডেস্ক, রাজনীতি ডটকম

হরমুজ প্রণালি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ ইস্যুতে দুই দেশই তাদের অনড় অবস্থানের কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্র হরমুজ অবরোধ করে রাখলেও ইরান বলছে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।
দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বার্তায় জানিয়েছে, তেহরান যুদ্ধের চূড়ান্ত অবসান এবং এই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যকর রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ, ট্রানজিট সনদ ইস্যু এবং সংশ্লিষ্ট সেবা ফি পরিশোধের বাধ্যবাধকতার মাধ্যমে এই ব্যবস্থা কার্যকর করা হবে।
এর আগে সাময়িক সময়ের জন্য খুলে দেওয়ার পর আবারও হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে ইরান। ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত রাখার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড খাতাম আল আম্বিয়া এক বিবৃতিতে জানায়, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ জলদস্যুতার শামিল। এ কারণে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে হরমুজের নিয়ন্ত্রণ ইরানের সামরিক বাহিনীর কঠোর ব্যবস্থাপনায় ও নিয়ন্ত্রণে থাকবে।

প্রায় দুই মাস ধরে চলা আন্দোলনটি শুরু হয়েছিল প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে। পরে তা ভারতের শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থানের সংকট এবং সরকারের জবাবদিহি নিয়ে তরুণদের বিস্তৃত ক্ষোভের বহিঃপ্রকাশে রূপ নেয়। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশের বয়স ৩৫ বছরের নিচে।
১৪ ঘণ্টা আগে
মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট-ইউজি) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশ জুড়ে চলা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
ভারতে প্রশ্নফাঁস, শিক্ষাব্যবস্থার অব্যবস্থা এবং সরকারের জবাবদিহির অভাবই দেশটির তরুণ শিক্ষার্থীদের আন্দোলনে নামতে বাধ্য করেছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী। তার অভিযোগ, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় না গিয়ে নরেন্দ্র মোদি সরকার দমন-পীড়নের পথ বেছে নি
১৭ ঘণ্টা আগে