ট্রাম্পের ক্ষমাপর পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ

ডেস্ক, রাজনীতি ডটকম
সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। ছবি: সংগৃহীত

মাদক ও অস্ত্র পাচারের মামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা পাওয়ার আট মাস পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ।

রোববার (২৬ জুলাই) একটি ব্যক্তিগত বিমানে পালমেরোলা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ৫৭ বছর বয়সি এই নেতা। বিমানবন্দরে পরিবার ও শত শত সমর্থক তাকে অভ্যর্থনা জানান।

২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত দুই মেয়াদে হন্ডুরাসের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন হার্নান্দেজ। ২০২২ সালের এপ্রিলে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয় এবং ২০২৪ সালে মার্কিন আদালত তাকে ৪৫ বছরের কারাদণ্ড দেন। তবে শুরু থেকেই তিনি অভিযোগ অস্বীকার করে আসছিলেন। পরবর্তীতে ট্রাম্প তাকে ক্ষমা করেন।

উল্লেখ্য, দেশে ফিরলেও রেহাই মিলছে না আইনি লড়াই থেকে। 'প্যান্ডোরা টু' নামের এক দুর্নীতি মামলায় প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগে আগামী ৩ আগস্ট তাকে হন্ডুরাসের আদালতে হাজির হতে হবে। তবে জুনে তার গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করায় দেশে ফেরার পর তাকে আটক করা হয়নি।

দেশে ফিরে হার্নান্দেজ বলেন, তিনি আদালতের মাধ্যমে সব অভিযোগ খারিজের চেষ্টা করবেন। পাশাপাশি এখনই সরাসরি রাজনীতিতে না ফিরলেও অভিজ্ঞতা দিয়ে নিজের দলকে সহায়তা করার কথা জানান।

সূত্র: রয়টার্স

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পশ্চিম তীরে ইসরায়েলি সেটেলারদের হামলা, ২ মসজিদে আগুন

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামগুলোতে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা হামলা চালিয়ে দুটি মসজিদে আগুন দিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মসজিদসহ গ্রামের ভবনগুলোর দেয়ালে হিব্রু ভাষায় বিভিন্ন স্লোগানও লিখেছেন তারা। রোববার ভোরে এসব হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।

১৬ ঘণ্টা আগে

ইরানে মার্কিন হামলায় বিরতি, তবু যুদ্ধ ছড়াচ্ছে লোহিত-কাস্পিয়ান সাগর পর্যন্ত

হামলায় বিরতির বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ট্রাম্প সব সময়ই স্পষ্ট করে বলেছেন, কূটনৈতিক সমাধানই তার প্রথম পছন্দ। তবে ইরান যদি আন্তরিকভাবে আলোচনার টেবিলে না আসে, তাহলে কী ঘটতে পারে, সেটিও তিনি তাদের দেখিয়ে দিয়েছেন।

১৭ ঘণ্টা আগে

বার্লিনে প্রাইড উৎসবে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় নিহত ১, আহত ১৭

শনিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে ব্র্যান্ডেনবার্গ গেটসংলগ্ন টিয়ারগার্টেন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

১ দিন আগে

দেশের স্বার্থে ট্রাম্পের সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করব: বার্নহ্যাম

ইরানকে ঘিরে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, নিজের কাছে যেটি সঠিক মনে হবে, সেটিই তিনি প্রকাশ করবেন। ব্রিটেনের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হলে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরুদ্ধেও কথা বলতে তাঁর দ্বিধা থাকবে না।

১ দিন আগে