আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন সাইমন হ্যারিস

ডেস্ক, রাজনীতি ডটকম

আয়ারল্যান্ডের পার্লামেন্ট সাইমন হ্যারিসকে দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। তিনি দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন। গত মাসে প্রধানমন্ত্রী লিও ভারাদকার আকস্মিক পদত্যাগের ঘোষণা দেন। তার স্থলাভিষিক্ত হলেন সাইমন হ্যারিস।

মঙ্গলবার হ্যারিস মনোনয়ন নিশ্চিত হওয়ার পর পার্লামেন্টের সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। স্বতন্ত্র সদস্যদের পাশাপাশি তার জোটসঙ্গী ফিয়ানা ফেইল ও গ্রিন পার্টির সমর্থন পান তিনি।

ভারাদকারের পদত্যাগের ঘোষণার কয়েকদিন পর গত মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাইন গেইল দলের নতুন নেতা নির্বাচিত হন ৩৭ বছর বয়সী সাবেক স্বাস্থ্য ও উচ্চশিক্ষা মন্ত্রী হ্যারিস।

তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতে আমি মনোনয়ন নিয়েছি। আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন, তার সম্মানে আমি যা করতে পারি, তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তার প্রার্থিতা সমর্থনকারী জোট অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হ্যারিস বলেন, তিনি ঐক্য ও সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার চেতনায় নেতৃত্ব দিতে চান।

হ্যারিসের আগে ভারাদকারই দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন। ভারাদকার ৩৮ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২৮

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা

৭ ঘণ্টা আগে

বেরোনোর পথ কঠিন, বিরতি টিকিয়ে রাখাও চ্যালেঞ্জিং— ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা

৯ ঘণ্টা আগে

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

১০ ঘণ্টা আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইএসি সদস্যদের সরালেন ট্রাম্প, বাড়ছে উদ্বেগ

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে—ওই ই-মেইলে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের পক্ষ থেকে জানানো হচ্ছে, ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশনের কমিশনার হিসেবে আপনার দায়িত্ব অবিলম্বে কার্যকরভাবে শেষ করা হলো।’

১২ ঘণ্টা আগে