বেলুচিস্তানে হামলায় ৪৫ পাকিস্তানি সেনা নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

স্বাধীনতা ঘোষণা নিয়ে চরম উত্তেজনার মাঝেই পাকিস্তানের বেলুচিস্তানে এক ভয়াবহ অতর্কিত হামলায় দেশটির অন্তত ৪৫ জন সেনা সদস্য নিহত হয়েছেন। প্রদেশের মাসতুং এলাকার কাছে একটি নিরাপত্তা বহর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। বেলুচিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম 'বেলুচিস্তান পোস্ট'-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তান সেনাবাহিনী হামলার খবর নিশ্চিত করলেও সরকারিভাবে এখনও নিহতের সঠিক সংখ্যা প্রকাশ করেনি।

বিএলএ মুখপাত্র জিয়ান্দ বালুচ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দাবি করেছেন, তাদের যোদ্ধারা নিরাপত্তা বাহিনীর ওই বহর, বহরের পাহারাদার দল এবং হামলার পর ঘটনাস্থলে আসা অতিরিক্ত সেনা দলকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

বিবৃতিটি দেওয়ার সময়ও বিএলএ যোদ্ধা ও পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর মধ্যে লড়াই চলছিল এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে দাবি করেন তিনি।

এর আগে এ সপ্তাহে জিয়ারত জেলার মাঙ্গি ড্যাম এলাকায় ২৭ জন পুলিশ কর্মকর্তা এবং লাসবোলায় ১১ জন পাকিস্তানি সেনা নিহতের পরিপ্রেক্ষিতে পাকিস্তান সেনাবাহিনী ‘অপারেশন শাবান’ শুরু করেছে। সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর, বেলুচিস্তান পুলিশ, গোয়েন্দা সংস্থা ও বিমানবাহিনী যৌথভাবে এ অভিযান চালাচ্ছে।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, জড়িতদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সেনাবাহিনীর প্রতিক্রিয়া কেমন হবে, তা সন্ত্রাসীরা কল্পনাও করতে পারবে না।’

পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত বুধবার নিজেকে বেলুচিস্তানের প্রতিনিধি দাবি করে মীর ইয়ার বালুচ নামের এক ব্যক্তি নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দাবি করেন, পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে। ওই পোস্টে দাবি করা হয়, রিপাবলিক অফ বেলুচিস্তানের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে বেলুচিস্তানের ৮৫ শতাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। এমনকি জাতীয় সংগীত ‘মা চুকাইন বালুচানি’ ও জাতীয় পতাকা গ্রহণ করেছে এবং ‘বালুচি ফালুস’ নামে নিজস্ব মুদ্রার প্রচলনও শুরু করেছে।

ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এই প্রদেশটির কৌশলগত গুরুত্ব অনেক। চীনের বিনিয়োগে নির্মিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) অংশ গভীর সমুদ্রবন্দর গদর এই প্রদেশেই অবস্থিত।

এর আগে গত ৬ ও ৯ জুলাইয়ের মধ্যে আরও দুটি হামলা চালানো হয়, যার একটি বিএলএ এবং অন্য দুটি তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) চালিয়েছিল। গত ৭ জুলাই টিটিপির হামলায় এক জিম্মি পরিস্থিতির সৃষ্টি হয়। সেনাবাহিনীর মুখপাত্র চৌধুরী রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে জানান, একটি চেকপোস্ট দখলের পর টিটিপি জঙ্গিরা বেঁচে যাওয়া ১৮ জন পুলিশ সদস্যকে অপহরণ করে। পরে তাদের সবাইকে হত্যা করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানি বাহিনীর ওপর এটি অন্যতম রক্তক্ষয়ী হামলা।

গত ৮ জুলাই লাসবোলা জেলার বেলা-উইন্ডার এলাকার কাছে এন-২৫ মহাসড়কে একটি সেনা বহরে হামলা চালায় জঙ্গিরা। পাকিস্তান সেনাবাহিনী এই হামলার জন্য বিএলএকে দায়ী করে জানায়, এতে একজন জুনিয়র কমিশনড অফিসারসহ ১১ জন সেনা নিহত হয়েছেন। তবে বিএলএ দাবি করেছে, তারা ১৭ জন সেনাকে হত্যা করেছে এবং তাদের অস্ত্র ও সামরিক সরঞ্জাম জব্দ করেছে। অবশ্য এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement